আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ শীর্ষে এফসি গোয়া

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ শীর্ষে এফসি গোয়া

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষ স্থান দখল করল এফসি গোয়া। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট অর্জন করেছে তারা। অন্যদিকে, ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ শীর্ষে এফসি গোয়া

ফতোরদা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন এফসি গোয়া ও নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররা। সেই সময় বেশ কয়েকটি সহজ গোলের সুযোগও নষ্ট করে দুই দলই। ফলে ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্যই থেকে যায়।

ম্য়াচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় হোম টিম। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ম্যাচের ৬৮ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল দেন নর্থইস্ট ইউনাইটেডের মিসলাভ কোমরস্কি। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে গোয়ার জয় নিশ্চিত করেন ফেরান করোমিনাস। ৮০ মিনিটে হোসে ডেভিড লেউডো লাল কার্ড দেখায় ম্যাচের শেষ সময়ে দশ জনে খেলে নর্থইস্ট ইউনাইটেড।

100th #HeroISL match ✅
50th home game ✅
100 goals at the Fatorda ✅

A night of milestones for @FCGoaOfficial! 👊

Watch the full match highlights 👉 https://t.co/AuXgC7WKgK
#FCGNEU #LetsFootball #ISLRecap pic.twitter.com/NCyVkkXZwn
— Indian Super League (@IndSuperLeague) January 8, 2020

আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। ১১ ম্যাচ খেলে ১৯ পয়েন্টে অবস্থান করা সুনীল ছেত্রীরা এই ম্যাচ জিতলে লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন। অন্যদিকে ১০ ম্যাচে ১৩ পয়েন্টে অবস্থান করা জামশেদপুর এফসি-র কাছেও এই ম্যাচ মরণ-বাঁচনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+