Sourav Ganguly: আবেগে, সম্মানে পালিত মোহনবাগান দিবস, মহারাজের মুকুটে নতুন রত্ন
সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য। আপামোর সবুজ মেরুন জনতার কাছে আবেগের একটা দিন। কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন ।কিন্তু মোহন জনতার কাছে ১২ মাসে ১৪ পার্বন। কারণ ২৯ জুলাইও যে একটা উৎসব।
সোমবার মোহনবাগান দিবস উপলক্ষ্যে সকাল থেকে ময়দানের সবুজ-মেরুণ তাবুতে শুরু হয়ে হয় নানা অনুষ্ঠান। পতাকা উত্তোলন হয় ক্লাব তাঁবুতে। অমরজ্যোতি প্রজ্জ্বলন হয় উত্তর কলকাতাতে। এবারই প্রথম কর্মসমিতি সিদ্ধান্ত নেয়, মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান হবে ক্লাবের ধাত্রীভূমি উত্তর কলকাতার মোহনবাগান লেনে।

উত্তর কলকাতার মোহনবাগান লেন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ময়দানে ক্লাবের তাঁবু পর্যন্ত যায়। উপস্থিত ছিলেন সচিব দেবাশিস দত্ত, অতীন ঘোষ, কুণাল ঘোষ-সহ মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্যরা।
দুপুরে হল প্রাক্তনীদের ম্যাচ। এই দিনে সকাল থেকেই সমর্থকরা হাজির হয়েছিলেন প্রিয় ক্লাবে। বিকেল পাঁচটায় সত্যজিৎ দাসের সংগীতের মধ্য দিয়ে শুরু হলসম্মান প্রদান অনুষ্ঠান।
এবারে মোহনবাগান রত্ন পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । জীবন কৃতি সম্মান পেলেন বলাই মুখোপাধ্যায়। সেরা ফুটবলারের সম্মান দেওয়া হল দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পেলেন মনবীর সিং। সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট।
এছাড়া এবারে প্রতুল চক্রবর্তী পুরস্কার অর্থাৎ সেরা রেফারি পুরস্কার পেলেন দিলীপ সেন। সেরা সমর্থক হলেন বাপি মাঝি, অজয় পাশওয়ান। সেরা হকি প্লেয়ায় হলেন সৌরভ পাশিম, মতি নন্দী পুরস্কার অর্থাৎ সেরা সাংবাদিক হলেন দেবাশিস দত্ত, সেরা কার্যকর্তা অঞ্জন মিত্র পুরস্কার পেলেন সৌরভ পাল।
গোটা অনুষ্ঠানে মধ্যমণি হয়ে থাকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর হাতে রত্ন তুলে দিলেন সচিব দেবাশিস দত্ত। মঞ্চে তখন নক্ষত্র সমাবেশ। এই ক্লাবে অনেক রত্ন আছেন আজ আমি পাচ্ছি। আগামী দিনের অন্যরা পাবেন আমি অত্যন্ত গর্বিত এই রত্ন সম্মান পেয়ে।
মোহনবাগান রত্ন পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন ময়দানে আমার একটা বৃত্ত সম্পূর্ণ হল এই ক্লাবের হয়ে নয় বছর ধরে খেলেছি। একটা সময় বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম। মাঠে এখন একটাই পিচ ছিল অনুশীলনের জন্য।
মোহনবাগান দিনসের দিনেই নিজেদের মাঠে প্র্যাকটিসে নেমে পড়লেন জেসন কামিংস, শুভাশিস বসুরা। মোহনবাগান এসজিতে সই করা অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেনও সোমবার থেকে অনুশীলন শুরু করলেন। ফুলে মালায়, স্লোগানে বরণ করে নেওয়া হল মোহনবাগান এসজি ফুটবলারদের। ম্যাকলারেনও জন্মদিন ও পালন হল এই দিনে।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাস্তব রায়ের কোচিংয়ে জিতেছে মোহনবাগান। সিনিয়র দলের কোচ হোসে মোলিনাও বাগান জার্সিতে অনুশীলন শুরু করালেন। ডুরান্ডের পরবর্তী ম্যাচ থেকেই ডাগ আউটে বসবেন মোলিনা।
সকাল ৯টার পর একে একে আসতে শুরু করেন বাগানের খেলোয়াড়রা। মাঠে ঢোকার মুখে তাঁদের সঙ্গে হাত মেলানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমর্থকরা। খেলোয়াড়রাও হাসি মুখে তাঁদের সঙ্গে হাত মেলালেন, অভ্যর্থনা গ্রহণ করলেন। উপর থেকে চলল পুষ্পবৃষ্টি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications