Anwar Ali: আনোয়ার কার? তারকা ডিফেন্ডারকে নিয়ে ইস্ট-মোহনের ডার্বি, জানুন ফিফার নিয়ম
বর্তমানে কর্পোরেট ফুটবলে দলবদলের সেই উত্তেজনা আগের মতো নেই, পুরোটাই হয় খুবই পেশাদারিত্বের মোড়খে। কিন্তু অনেকদিন পর আবার জমজমাট দলবদলের বাজার। ডার্বির আগেই মাঠের বাইরে বড় ম্যাচে ইস্ট-মোহনের, সৌজন্যে আনোয়ার আলি। ভারতের এই ডিফেন্ডারকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মধ্যে। কোনও পক্ষই হাল ছাড়তে রাজি নয়।
পাঞ্জাব এফসির কর্তার রঞ্জিত বাজাজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, একজন ফুটবলারকে লোনে এক মরসুমের জন্যই সই করানো যায়। সেখানে আনোয়ারের সঙ্গে ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে মোহনবাগান এসজি। যা নাকি ফিফার নিয়মের বাইরে। সেই নিয়মকে হাতিয়ার করে বাজাজ দাবি করেন আনোয়ারও তাহলে এবার তাঁর দল দিল্লি এফসির ফুটবলার। অর্থাৎ তিনি এবার আনোয়ারকে চাইলে নতুন কোনও ক্লাবে লোনে পাঠাতে পারেন।

কিন্তু চুক্তিপত্রে সই করলেও আনোয়ার কি খেলতে পারবেন ইস্টবেঙ্গলের হয়ে। শনিবার সকালে পাওয়া গেল আরও বড় আপডেট। সেখানে কিন্তু সবুজ মেরুন সমর্থকদের খুশি হওয়ারই কথা। ঘরোয়া ফুটবলে লোন সংক্রান্ত এই নিয়ম কার্যকর করার জন্য ফিফা ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছে ফেডারেশনগুলিকে। এআইএফএফ সূত্রের খবর, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে।
এই নিয়ম অনুসারে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে যে সব নতুন লোন চুক্তি হবে, সেই চুক্তিগুলির মেয়াদ এক বছরের বেশি করা যাবে না। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগান এসজির চুক্তি যেহেতু ২০২৪ সালের জানুয়ারি মাসের আগে হয়ে গিয়েছে ফলে ফিফার নয়া নিয়ম এই ক্ষেত্রে কার্যকর হবে না।
যদি আনোয়ার নিজে থেকে মোহনবাগান এসজি ছাড়তে চান, সেক্ষেত্রে তাঁকে বা তাঁঁর এজেন্টকেই কথা বলতে হবে ক্লাবের সঙ্গে। নিতে হবে আইনি ছাড়পত্র বা নো অবজেকশন সার্টিফিকেট, নাহলে তাঁর অন্য ক্লাবে খেলা হবে না।
পাঞ্জাব এফসির কর্তার রঞ্জিত বাজাজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, একজন ফুটবলারকে লোনে এক মরশুমের জন্যই সই করানো যায়। সেখানে আনোয়ারের সঙ্গে ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে মোহনবাগান এসজি। যা নাকি ফিফার নিয়মের বাইরে।
মোহনবাগান এসজি সূত্রের খবর তারা সহজ ভাবে বিষয়টি নিচ্ছেন না। লড়াই সহজে ছেড়েও দেবেন না। বিষয়টি নিয়ে আবেদন করতে পারে এআইএফএফ-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখানে সুরাহা না মিললে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে যেতে পারে। সেখানেও ব্যর্থ হলে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাস-এ যেতে পারে তারা।
শনিবার মোহনবাগান এসজি ফের আনোয়ারের খেলার ভিডিও পোস্ট করেছে, সেখানে লেখা হয়েছে দেখবে এবং জ্বলবে। কাহানিতে ফের নতুন টুইস্ট।












Click it and Unblock the Notifications