Euro Cup 2024: জার্মানিকে হারিয়ে যেন কাপ জয়ের সেলিব্রেশন স্পেনের! সেমিফাইনালে নেই একাধিক তারকা

Euro Cup 2024: ইউরো কাপে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে স্প্যানিশ আর্মাডা। সব ম্যাচ জিতে তারা পৌঁছে গেল সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে আয়োজক জার্মানিকে হারাল স্পেন।

পরিবর্ত হিসেবে নামা মিকেল মেরিনো অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করতেই স্পেন দল এমন সেলিব্রেশনে মাতোয়ারা হলো, যেন ইউরো কাপই জিতে গিয়েছে। তবে এই জয়ের পর অনেকেই স্পেনকে কাপ জয়ের দাবিদার ধরছেন।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

তবে এই জয় স্পেন দলে কোনও আত্মতুষ্টির জন্ম দেবে না, মঙ্গলবারের সেমিফাইনালের আগে ফোকাস যথাস্থানে চলে আসবে বলে জানিয়ে দিলেন গোলরক্ষক উনাই সিমোন। তাঁর কথায়, আমরা যা অর্জন করেছি তা ঐতিহাসিক। এই ম্যাচ জেতা ইউরো কাপ জেতার সমান। আমরা সেলিব্রেট করেছি। তবে রিকভার করে নিতে হবে। কেন না, চারদিন পরই সেমিফাইনাল।

গোলদাতা মেরিনো বলেন, এই ম্যাচের জন্যই আমরা সকলে অপেক্ষা করছিলাম। বিশ্বের সেরা দুই দেশের দ্বৈরথ ছিল এটি। এই ম্যাচ বিশ্বকাপ বা ইউরো কাপের ফাইনালে হতেই পারতো। যাঁরা বেঞ্চ থেকেও মাঠে নেমেছেন সকলেই উচ্চমানের। স্পেন দলকে গ্রেট টিম বলে অভিহিত করেন মেরিনো।

এই ম্যাচে দুই দলকেই শারীরিক চ্য়ালেঞ্জ সামলাতে হচ্ছে। সারা ম্যাচে ১৫টি কার্ড দেখিয়েছেন রেফারি, যা ইউরো ম্যাচে দ্বিতীয় সর্বাধিক। রবিন ল্য নরমঁদ দ্বিতীয় হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে নেই। দানি কারভাহালও দুটি হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাঁকেও পাওয়া যাবে না সেমিফাইনালে। যদিও লাল কার্ড দেখার আগে, প্রথম হলুদ কার্ড দেখতেই কারভাহাল ছিটকে যান সেমিফাইনাল থেকে। চলতি ইউরোয় তিনি তিনটি হলুদ কার্ড দেখলেন।

আলভারো মোরাতাও বেঞ্চে সেলিব্রেশনের জন্য কার্ড দেখায় সেমিফাইনালে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়। যদিও সেই সতর্কতামূলক ব্যবস্থা প্রত্যাহার করেছে উয়েফা। কার্ড সমস্যায় একাধিক ফুটবলারকে না পেলেও চিন্তিত নন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, আমার দলের ২৬ জন ফুটবলারই সেরাটা দিতে প্রস্তুত।

ফুয়েন্তের কথায়, আমি আমার দলের ফুটবলারদের নিয়ে গর্বিত। কাল অনুশীলন রাখছি না। রিকভার জরুরি। সেমিফাইনালের জন্য যত বেশি সংখ্যায় সম্ভব প্লেয়ার তৈরি রাখব। টনি ক্রুজের ফাউলের জেরে পেদ্রিও চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁর সেমিফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পেদ্রিকে যেভাবে ফাউল করা হয়েছিল তাতে ক্রুজকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন ফুয়েন্তে। পেদ্রি যদি এই টুর্নামেন্টে খেলতে নাও পারেন, তবু দলের প্রতি অবদান রাখবেন বলে নিশ্চিত স্প্যানিশ কোচ। জার্মানি যেভাবে শারীরিক চ্যালেঞ্জ ছুড়েছে, সেই রণকৌশলে আপত্তির কিছু দেখছেন না ফুয়েন্তে। তাঁর কথায়, টুর্নামেন্টের এই পর্যায়ে সব দলই সর্বশক্তি প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+