Euro Cup 2024: বিশ্বকাপে হারের যন্ত্রণা অতীত! অধরা ইউরো ছোঁয়ার স্বপ্নে বিভোর ফ্রান্স অধিনায়ক এমবাপে
Euro Cup 2024: জার্মানিতে এবারের ইউরো কাপে ফ্রান্সকে অন্যতম ফেভারিট বলে ধরা হচ্ছে। দিদিয়ের দেশঁর দলের বড় ভরসা কিলিয়ান এমবাপে। যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও খেতাব জয় সুনিশ্চিত করতে পারেননি।
যদিও ফ্রান্সের হয়ে দুটি বড় প্রতিযোগিতায় জেতার অভিজ্ঞতা রয়েছে। এবার এখনও অধরা ইউরো কাপ ছুঁয়ে দেখতে বদ্ধপরিকর এমবাপে।
গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের সঙ্গেই ফ্রান্সকে ফেভারিট মনে করছেন বিশেষজ্ঞরা। এমবাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েছেন। তাঁর আগে নিজেদে দারুণভাবে মেলে ধরতে চাইছেন ইউরো কাপে। ফ্রান্স ১৯৮৪ ও ২০০০ সালে ইউরো কাপ জিতেছিল। ২০১৬ সালে হয় রানার-আপ, সেবার ফাইনালে তারা হারে পর্তুগালের কাছে।
সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, আমি ইউরো জিততে চাই। বিশ্বকার জিতেছি। নেশনস লিগ জিতেছি। জাতীয় দলের হয়ে এখনও অবধি ইউরো কাপ জেতাই হয়নি। ফলে এবার সেটা জিততে চাই। অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম প্রতিযোগিতা। ফলে তা আমার কাছে, আমাদের দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খেতাব জিতেই সমর্থকদের মুখে হাসি ফোটানোর বিষয়ে প্রত্যয়ী এমবাপে। রচনা করতে চান নয়া ইতিহাস। সর্বশেষ ইউরো কাপ মোটেই ভালো যায়নি এমবাপের। চারটি ম্যাচে গোল করতে পারেননি। রাউন্ড অব সিক্সটিনে পেনাল্টি মিস করেছিলেন, যার জেরে সুইৎজারল্যান্ডের কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে।
𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐄𝐔𝐑𝐎 𝟐𝟎𝟐𝟒! #BleuCollectif pic.twitter.com/NbXbxHsKGs
— French Team (@FrenchTeam) June 12, 2024
যদিও এমবাপে এবারের ইউরোর আগে ছন্দেই রয়েছেন। পিএসজির হয়ে গত মরশুমে ৪৪টি গোল করেছেন। ক্লাব কেরিয়ারের ভবিষ্যৎও সুনিশ্চিক করে ফেলেছেন ঈর্ষণীয় অঙ্কের চুক্তিতে। ফলে অনেকটাই ফুরফুরে মেজাজে থাকবেন এমবাপে। সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ফ্রান্সের। এরপর তাদের ম্যাচ রয়েছে ২১ জুন নেদারল্যান্ডস ও ২৫ জুন পোল্যান্ডের বিরুদ্ধে।
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল সেই ভাবনা মাথা থেকে সরিয়ে রেখেই ইউরো কাপ অভিযান শুরু করতে চাইছে ফ্রান্স। এমবাপের কথায়, আমাদের এগিয়ে যেতে হবে। অবশ্যই ওই পরাজয় ছিল যন্ত্রণার। কাপ জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলাম। অনবদ্যভাবে ইতিহাসের সাক্ষী থাকতে পারতাম। তবে আমরা বাদে বাকি সকলেই ম্যাচটি উপভোগ করেছেন। ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি, এটা খেলারই অঙ্গ।
এমবাপে জানান, এখনও যখন সেই ফাইনালের ভিডিও দেখি তখন মুখে হাসিই থাকে। কেন না, আমরা যা করেছি সেটাও ইতিহাসের অংশ। আবার ফাইনালে উঠলেও একইভাবে নিজেদের সেরাটা উজাড় করে দেব।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ













Click it and Unblock the Notifications