Euro Cup 2024: বিশ্বকাপের সঙ্গে জিতেছেন ইউরো! ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলেই বিদায় নিচ্ছেন স্প্যানিশ তারকা

Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে আজ রাতে স্পেন খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ফাইনাল খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন স্পেনের ৩৮ বছরের তারকা।

২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো কাপ জিতেছিল স্পেন। সেই দুই দলে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন হেসুস নাভাস (Jesus Navas)। ফলে তাঁর অবসরে বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

২০১২ সালের পর আর স্পেন কোনও মেজর টুর্নামেন্টে জিততে পারেনি। এবার স্প্যানিশ আর্মাডা ইউরো কাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে সব ম্যাচে জয় ছিনিয়ে নিয়েই। নাভাস আজকের ফাইনাল খেলেই আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা টানার সিদ্ধান্ত নিলেন।

নাভাস চলতি ইউরো কাপে স্পেনের হয়ে তিনটি ম্যাচে খেলেছেন। তার মধ্যে আলবেনিয়ার বিরুদ্ধে বি গ্রুপের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে কার্ড সমস্যায় ছিলেন না দানি কারভাহাল। তাঁর জায়গায় রাইট ব্যাকের দায়িত্ব সামলান নাভাস।

পেশাদার ফুটবল থেকেও চলতি বছরেই অবসর নেবেন সেভিয়ায় খেলা এই উইং-ব্যাক। কয়েক বছর ধরে চোট সমস্যার প্রতিবন্ধকতা কাটিয়ে খেলতে হচ্ছে। সে কারণেই এবার ফুটবলকে পাকাপাকিভাবে বিদায়ের পথে হাঁটছেন। স্পেন ২০০৮ সালে ইউরো, ২০১০-এ বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো জিতেছিল।

টানা তিনটি মেজর জেতা স্পেন দলের সঙ্গে এবারের দলের মিল খুঁজে পাচ্ছেন নাভাস। অধিনায়ক আলভারো মোরাতার সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, গত চার-পাঁচ বছর ধরে হিপ ইনজুরি ভোগাচ্ছে। কিন্তু আমার কাছে দেশের হয়ে খেলাই সব কিছু।

দেশের জন্য, দলের জন্য জান কবুল করে লড়াই চালিয়েছেন। সেই ফুটবল মাঠেই সব কিছু রেখে আসতে চান বলে জানিয়েছেন আবেগাপ্লুত নাভাস। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় গর্বিত বোধ করেন। ফলে ফাইনালেও নিজের সেরাটা উজাড় করে দিয়ে কাপ জয় সুনিশ্চিত করতে চান তিনি।

সামগ্রিক ফুটবল কেরিয়ারে এবং দেশের হয়ে খেলতে নেমে যে অবদান রাখতে পেরেছেন তাতে তৃপ্ত ও উত্তেজিত বোধ করেন নাভাস। তাঁর মতে, ৩৮ বছর বয়সে খেলতে পারা ইউনিক এবং অবিশ্বাস্য! তাঁর কথায়, সাফল্যের যাত্রাপথে সব সময় মাঠে, মাঠের বাইরে আমরা দল হিসেবে থেকেছি। তা আমাদের পারফরম্যান্সে স্পষ্ট। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। সবমিলিয়ে কাপ ফের জেতার বিষয়ে আত্মবিশ্বাসী নাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+