ইপিএলের চতুর্দশ সপ্তাহে কোন কোন দল নামছে সম্মুখ সমরে, জেনে নিন
ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্দশ সপ্তাহের খেলা শুরু হতে চলেছে। এই সপ্তাহে লিগের অন্যতম বড় ম্যাচ রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসির মধ্যে। আর কাদের ম্যাচ রয়েছে তা জানতে চোখ বুলিয়ে নিন এই সপ্তাহের সূচীতে।
ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্দশ সপ্তাহের খেলা শুরু হতে চলেছে। এই সপ্তাহে লিগের অন্যতম বড় ম্যাচ রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসির মধ্যে। লিগের সেরা দুই কোচ আন্তোনিও কোন্তে ও পেপ গুয়ার্দিওলা নিজেদের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন।
চেলসি এই মুহূর্তে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের প্রথম স্থানে দাঁড়িয়ে রয়েছে। পরপর সাতটি ম্যাচ জিতে রয়েছে তারা। ম্যাঞ্চেস্টার সিটি এই মুহূর্তে ৩০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। লিভারপুলেরও পয়েন্ট ৩০।

চেলসির বিরুদ্ধে জয় পেলে পেপ গুয়ার্দিওলার ম্যানইউ ভালো পজিশনে চলে যাবে। এটি ছাড়াও এই সপ্তাহে আর্সেনাল ও ওয়েস্ট হ্যামের ম্যাচ রয়েছে। আর কাদের ম্যাচ রয়েছে তা জানতে চোখ বুলিয়ে নিন এই সপ্তাহের ম্যাচের সূচীতে।
শনিবারের ম্যাচের সূচী (সমস্ত ম্যাচ ভারতীয় সময়ানুযায়ী)
ম্য়াঞ্চেস্টার সিটি VS চেলসি - ৩ ডিসেম্বর - সন্ধ্যা ৬টা
সান্ডারল্যান্ড VS লিস্টার সিটি - ৩ ডিসেম্বর - রাত ৮টা ৩০ মিনিট
টটেনহ্যাম VS সোয়ানসি সিটি - ৩ ডিসেম্বর - রাত ৮টা ৩০ মিনিট
ক্রিস্টাল প্যালেস VS সাউদাম্পটন - ৩ ডিসেম্বর - রাত ৮টা ৩০ মিনিট
স্টোক সিটি VS বার্নলি - ৩ ডিসেম্বর - রাত ৮টা ৩০ মিনিট
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন VS ওয়াটফোর্ড - ৩ ডিসেম্বর - রাত ৮টা ৩০ মিনিট
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড VS আর্সেনাল - ৩ ডিসেম্বর - রাত ৮টা ৩০ মিনিট
রবিবারের ম্যাচের সূচী
বার্নমাউথ VS লিভারপুল - ৪ ডিসেম্বর - সন্ধ্যা ৭টা
এভারটন VS ম্যাঞ্চেস্টার ইউনাইটেড - ৪ ডিসেম্বর - রাত ৯টা ৩০ মিনিট
সোমবারের ম্যাচের সূচী
মিডলসব্রো VS হ্যাল সিটি - ৫ ডিসেম্বর - রাত ১টা ৩০ মিনিট












Click it and Unblock the Notifications