Emami East Bengal: বিনিয়োগকারী থাকতে ক্রাউডফান্ডিং কেন? বিস্ফোরক বাইচুং
বিগত কয়েক বছর ধরেই বদল হয়েছে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী। কোয়েস থেকে শুরু মাঝে শ্রী সিমেন্ট হয়ে বর্তমানে ইমামি গ্রুপের সঙ্গে গাঁটছড়া বেধেছে লাল হলুদ। কিন্তু শুধু ইস্টভেস্টরদের ভরসায় না থেকে ক্লাব নিজেই অর্থ রোজগারে সচেষ্ট হয়েছে। টাকা জোগাড় করতে বিদেশের ধাঁচে ক্রাউড ফান্ডিং চালু করেছে।
কিন্তু ক্লাবের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। পাহাড়ি বিছে কোনও ভাবেই মানতে পারছেন না প্রিয় ক্লাবের এই সিদ্ধান্ত। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বাইচুং বলেছেন, 'ক্লাবের অবশ্যই অর্থের প্রয়োজন। তবে এরকম উদ্যোগ রীতিমত বিভ্রান্তিকর। ইস্টবেঙ্গলের বর্তমান সময়ে ইনভেস্টর রয়েছে। তারপরেও ক্রাউডফান্ডিংয়ের কী প্রয়োজন, তা আমার বোধগম্য নয়।"

গত মে মাসে সাংবাদিক সম্মেলন করে ক্রাউডফান্ডিং শুরু করার কথা ঘোষণা করে ইস্টবেঙ্গল। দল গঠন, ক্লাবের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এবার ক্রাউড ফান্ডিং চালু করেছে লাল হলুদ। ক্রাউডফান্ডিংয়ের জন্য ক্লাবের তরফ থেকে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে।

ক্রাউডফান্ডিং থেকে প্রাপ্ত অর্থ ক্লাবের পরিকাঠামো এবং যুব ফুটবল উন্নয়নে কাজে লাগানোর কথা আগেই বলা হয়েছিল। সেই সিদ্ধান্তেই সিলমোহড় পড়ল বুধবার কার্যকরী সমিতির বৈঠকে।
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, 'আমরা কর্মসমিতির সভায় আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম 'ক্রাউডফান্ডিং' করে ইয়ুথ ডেভেলপমেন্টের উন্নয়নের জন্য অর্থ তুলবো। আজ প্রথম কিস্তি হিসেবে ইমামি ইস্টবেঙ্গল এফ সি'র কাছে ইয়ুথ ডেভেলপমেন্ট এর জন্য ২৫ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'

সদস্য গ্যালারির উপর নির্মীয়মান ভিভিআইপি লাউঞ্জের কাজ প্রায় শেষের পথে। কর্মসমিতির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ভিভিআইপি লাউঞ্জের নামকরণ হবে প্রাক্তন অধিনায়ক কৃশাণু দে'র নামে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications