Manchester United: সত্যিই কি ম্যান ইউ কিনছেন এলন মাস্ক? জানুন কী বললেন তিনি

Manchester United: সত্যিই কি ম্যান ইউ কিনছেন এলন মাস্ক? জানুন কী বললেন তিনি

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চলেছেন এলন মাস্ক, বুধবার সকাল থেকে এমন খবরকে ঘিরে ফুটবল মহলে শুরু হয়েছে জল্পনা। কোনও সূত্র বা রিপোর্ট মারফত এই খবর আসেনি স্বয়ং মাস্ক নিজেই টুইটারে লিখেছিলেন এমনটা। কিন্তু সত্যিই কি ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন এলন মাস্ক?

টুইটারে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার কথা ঘোষণা মাস্কের:

এলন মাস্ক নিজের টুইটারে হ্যান্ডেলে লিখেছেন, "পরিষ্কার করে বলতে গেলে রিপাবলিকান পার্টির লেফট হাফ এবং ডেমোক্রেটিক পার্টির রাইট হাফকে সমর্থন করি আমি।" এই টুইটের কিছু সময় পর মাস্ক লেখেন, "আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চলেছি, আপনারা স্বাগত।" মাস্কের এই টুইট দাবানলের মতো সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়তে সময় লাগেনি।

ম্যান ইউ কিনছেন না টেসলা প্রধান, স্রেফ মশকরাকরেছেন:

তাঁর টুইট ঘিরে যখন সারা বিশ্বের ফুটবল মহলে তৈরি হয়েছে জল্পনা তখন নিজের অবস্থান পরিষ্কার স্পষ্ট করলেন টেসলা প্রধান। এলন মাস্ক ম্যানকে নিয়ে করা টুইটের কমেন্টে এক প্রশ্নকর্তার উত্তরে লিখেছেন, "না, দীর্ঘদিন ধরে টুইটারে চলা একটি মশকরা এটা। আমি কোনও স্পোর্টস টিম কিনছি না।"

মাস্কের টুইট ঘিরে জল্পনা শুরু হয় ম্যান ইউ সমর্থকদের মধ্য:

মাস্কের টুইট ঘিরে জল্পনা শুরু হয় ম্যান ইউ সমর্থকদের মধ্য:

মাস্কের টুইটের পরেই জল্পনা শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের মধ্যে। বর্তমানে ম্যান ইউ-এর মালিক আমেরিকার গ্লেজার পরিবার। আন্তর্জাতিক এক বিজনেস ম্যাগাজিনের মতে, ম্যানচেস্টার ইউনাইটেড-এর মূল্য ৪.৬ বিলিয়ন ডলার। সম্প্রতি প্রিমিয়ার লিগের অন্যতম পাওয়ার হাউস চেলসির কেনাবেচার ক্ষেত্রে নজির তৈরি হয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডজার্স কোম্পানির অন্যতম কর্ণধার টড বোয়েলি ৫.১ বিলিয়ন ডলারে কেনেন চেলসিকে।

ফার্গুসন পরবর্তি সময়ে ভাল নেই ম্যানচেস্টার ইউনাইটেড:

ফার্গুসন পরবর্তি সময়ে ভাল নেই ম্যানচেস্টার ইউনাইটেড:

অ্যালেক্স ফার্গুসনের পর অসংখ্য ম্যানেজার বদল হলেও ম্যান ইউ পরিচিত সাফল্য পায়নি। একটা ইউরোপা লিগ ছাড়া বলার মতো কিছুই ঢোকেনি রেড ডেভিলসদের ক্লাবে। নতুন মরসুমে প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত খেলা দু'টি ম্যাচের মধ্যে দু'টিতেই হেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ টেবিলের তলানিতে বর্তমানে তাদের অবস্থান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+