Super Cup: সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত জয়, ট্রফির আরও কাছে ইস্টবেঙ্গল
সুপার কাপের খেতাবের আরও কাছে ইস্টবেঙ্গল। বুধবার সন্ধ্যায় সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল লাল হলুদ। ম্যাচের ফল ২-০ । সেইসঙ্গে দীর্ঘদিন পর আবার সর্বভারতীয় ট্রফি জয়ের স্বপ্ন দেখছে মশাল বাহিনী।
ডার্বি জিতলে ফুটবলারদের মধ্যে একটা আত্মতুষ্টি তৈরি হয়। সেটা বিলঙ্খন জানতেন কোচ কার্লোস কুয়াদ্রাত। তাই ডার্বির সাফল্যকে মহানদীর জলে ভাসিয়েই জামশদেপুরের বিরুদ্ধে খেলতে নামিয়ে ছিলেন ছাত্রদের। বড় ম্যাচ যেখানে শেষ করেছিলেন বুধবার সেমিফাইনাল ্ম্যাচ সেখান থেকেই শুরু করলেন ক্লেইটন-শৌভিকরা।

খালিদ জামিল বরাবরই রক্ষণাত্বক ফুটবল খেলেন, এটা জানেন কুয়াদ্রাত। তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণে জোর দেন তিনি। শুরুতেই গোল তুলে নিতে পারলে চাপ অনেকটা কমে যাবে। কোচের রণকৌশলকে কার্যকর করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। দুরন্ত ফিনিশ করলেন হিজাজি। বাম প্রান্তের কর্ণার থেকে আসা বলে পিছন থেকে এসে হিজাজি গোল করেন।
৩৩ মিনিটেই প্রথম জামশেদপুর পরিবর্তন করতে বাধ্য হল। স্টিভ আমব্রি চোট পেয়ে মাঠের বাইরে গেলেন, মাঠে এলেন সানান মহম্মদ। এরপর প্রথমার্ধে দুই দলই সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সংখ্যা বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। এবার গোল করেলমন সিভেরিও। তাঁকে গোলের বল সাজিয়ে দিলেন নিশু কুমার। এরপর ক্রমাগত চাপ বাড়াতে থাকে কার্লোস কুয়াদ্রাতের দল। ৮২ মিনিটে পেনাল্টি পায় লাল হলুদ। কিন্তু বড় ম্যাচের জোড়া গোলদাতা ক্লেইটন এই ম্যাচে পেনাল্টি মিস করলেন। না হলে গোলের সংখ্যা আরও বাড়াতে পারত লাল হলুদ।
এরপর চাপ ক্রমশ বাড়াতে থাকে খালিদ জামিলের দল। কিন্তু লাল হলুদ দুর্গের পতন রোধ করেন গোলরক্ষক গিল। বেশ কয়েকটি ভালো সেভ করেন পঞ্জাব তনয়। শেষ পর্যন্ত ২-০ ফলে জিতেই মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।
ম্যাচ জিতে কার্লোস কুয়াদ্রাত বলেন, 'খুব ভালো লাগছে ফাইনালে পৌঁছে। এবার আমাদের লক্ষ্য ট্রফি। ক্লাবের ইতিহাসের জন্য ট্রফি পাওয়াটা জরুরি।' টুর্নামেন্টে প্রথমবার গোল না খেয়ে ম্যাচ জিতল লাল হলুদ। এই নিয়ে কোচ বলেন, 'এটা ক্লিনিকাল গেম, জামশেদপুর খুব ভালো খেলেছ, আমরা একে অপরকে সাহায্য করেছি, ক্লিনসিট রেখে জয় পাওয়াটা আমাদের কাছে খুব প্রয়োজন ছিল।’
ডুরান্ডে ফাইনালে উঠেও জয় পায়নি লাল হলুদ। এবার কিন্তু আর খালি হাতে ফিরতে নারাজ লাল হলুদ। স্বপ্ন দেখাচ্ছেন কুয়াদ্রাত, তিনি যে ম্যাজিক ম্যান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications