বাঙালির চিরআবেগের ডার্বিতে আজ স্প্যানিশ ডুয়েল, একনজরে দুই দলের স্প্যানিশ তারাদের তালিকা
বাঙালির চিরআবেগের ম্যাচ। রবিবার যুবভারতীতে কলকাতা লিগের ডার্বিতে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ম্যাচ ঘিরে একাধিক স্প্যানিশ ডুয়েল
বাঙালির চিরআবেগের ম্যাচ। রবিবার যুবভারতীতে কলকাতা লিগের ডার্বিতে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ম্যাচ ঘিরে একাধিক স্প্যানিশ ডুয়েল
|
কিবু বনাম আলেজান্দ্রো
নব্বই মিনিটে মাঠে লড়বেন ফুটবলাররা। আর যাঁদের মগজাস্ত্রে এই লড়াই চলবে। দুই দলের ডাগআউটের সেই দুই স্প্যানিশ কোচের আজ মগজাস্ত্রের লড়াই। ময়দানি ফুটবল কোচিং কেরিয়ারে ইতিমধ্যেই দুই ডার্বি জিতে নামছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো। অন্যদিকে বাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কাছে এটাই প্রথম ডার্বি
| |
ইস্টবেঙ্গলের স্প্যানিশ আর্মার্ডা
খাইমে স্যান্টোস কোলাডো- ডুরান্ড কাপ থেকে কলকাতা লিগ, বল পায়ে ছন্দে রয়েছেন স্প্যানিশ ফুটবলার। আক্রমণাত্মক এই মিডিওর থেকে আজ গোলের খোঁজে থাকবে ইস্টবেঙ্গল। অন্যদিকে ডিফেন্সে রয়েছে মার্তি ক্রেসপি।
|
মোহনবাগানের স্প্যানিশ আর্মার্ডা
বাগান শিবিরে মাঝমাঠে রয়েছেন জোসেবা বেইতিয়া। চলতি মরসুমে নজর কেড়েছেন। ভালো মানের মিডফিল্ডার। সামনে সালবা চামোরো। হেড থেকে গোল করতে সিদ্ধহস্ত। ডিফেন্সে রয়েছেন ফ্রান মোরান্তে। প্রথম ডার্বিতে কোলাডোদের আক্রমণ থামাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications