দল বদলে ইস্টবেঙ্গলের টার্গেট জাতীয় দলের গোলরক্ষক
আইএসএলের শেষ তিন বছর একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি লাল হলুদ। এমনকি চলতি মরসুমেও হতাশাজনকই ফল করেছে লাল হলুদ। দলের কাছে প্রত্যাশাও তলানীতে সমর্থকদের।
এই পরিস্থিতিতে আগামী মরসুমের জন্য দল গঠনের কাজে নেমে পড়েছেন ইনভেস্টর ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তারা। সের্জিও লোবেরা কোচ হিসেবে প্রায় চূড়ান্ত। তবে এখনও চূড়ান্ত সই পর্ব হয়নি। সই পর্ব হওয়ার পরেই ফুটবলারদের তালিকা জমা দেবেন স্প্যানিশ কোচ।


এটিকে মোহনবাগানের প্রাক্তনী এই গোলরক্ষক বর্তমানে ওডিশা এফসিতে রয়েছেন। ভারতীয় দলের এই গোলকিপারকেই আগামী মরসুমে পেতে চাইছে ইস্টবেঙ্গল। তবে সুপার কাপ চলায় এখনই দল বদল চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি পঞ্জাব তনয়। মরসুম শেষের পরই দলবদল নিয়ে ভাববেন অমরিন্দর।

একটা সময় মুম্বই সিটি এফসিতে খেলতেন। সেই সময় সেরা ফর্মেও ছিলেন। এটিকে মোহনবাগান লম্বা চুক্তি করেও তাকে ছেড়ে দিয়েছে। তার পরিবর্তে বিশাল কাইথকে দলে নিয়েছিল সবুজ মেরুন টিম ম্যানেজেমেন্ট। আইএসএলের সেরা গোলরক্ষক হয়ে কাইথ বুঝিয়ে দিয়েছেন বাগান কর্তাদের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল।
লাল হলুদের হাতে আপাতত কোন বিকল্প নেই। তাই অমরিন্দরকেই টার্গেট করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। বড় মাছ জালে তুলতে কিন্তু বেগ পেতে হবে কর্তাদের।












Click it and Unblock the Notifications