অধিনায়ক নির্বাচনে এটিকে মোহনবাগানের পথ অবলম্বন করল ইস্টবেঙ্গল

অধিনায়ক নির্বাচনে এটিকে মোহনবাগানের পথ অবলম্বন করল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল আইএসএল-এর জন্য পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করল বৃহস্পতিবার। শুক্রবার কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এই বারে আইএসএল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে চলেছে কলকাতার অন্যতম প্রধান দল। শতাব্দী প্রাচীন এই ফুটবল দলকে নতুন মরসুমে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে গোলরক্ষক কমলজিৎ সিং, ডিফেন্ডার ইভান গঞ্জালেজ, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী এবং সুমিত পাসি এবং ফরওয়ার্ড ক্লেইটন সিলভাকে।

অধিনায়ক নির্বাচনে এটিকে মোহনবাগানের পথ অবলম্বন করল ইস্টবেঙ্গল

উল্লেখ্য, একাধিক অধিনায়ক তত্ত্বে এই মরসুমে আগেই গিয়েছে কলকাতার আরও একটি প্রথিতযশা ক্লাব এটিকে মোহনবাগান। ভারতীয় ফুটবলের অন্যতম এই প্রাচীন ক্লাবটি চার অধিনায়ক বেছে নিয়েছে নতুন মরসুমের জন্য। সবুজ-মেরুন শিবিরের নেতৃত্বে এ বার রয়েছেন দুই বঙ্গ সন্তান প্রীতম কোটাল এবং শুভাসিস বসু। বিদেশিদের মধ্যে অধিনায়ক নির্বাচিত হয়েছেন জনি কাউকো এবং ফ্লোরেন্টিন পোগবা।

উল্লেখ্য, পাঁচ অধিনায়ক বেছে নেওয়া হলেও অধিকাংশ সময়ে দলের নেতৃত্বের ব্যাটস থাকবে মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর হাতে এমনটাই খবর। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দিয়েছেন সৌভিক। ডুরান্ড কাপের ডার্বিতেও ইস্টবেঙ্গলের নেতৃত্বের আর্ম ব্যান্ড ছিল সৌভিকের হাতে।

রাত পোহালেই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগীতা আইএসএল। আইএসএল ২০২২-২৩ মরসুম শুরু হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে। সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে কোচিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি আয়োজিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+