আনন্দের দিন লাল হলুদ সমর্থকদের, পাঞ্জাবকে সরিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল
মিনার্ভা এফ সি-র ম্যাচ হারায় অ্যাডভানটেজ ইস্টবেঙ্গল। পৌঁছে গেল লিগ টেবলের এক নম্বরে
ইস্টবেঙ্গলের জয়রথ চলছেই। দশজনে হয়ে যাওয়া গোকুলাম এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জিতল খালিদ জামিলের ছেলেরা। পাশাপাশি ৬ ম্যাচে ৪ টি জয় নিয়ে লিগ টেবল শীর্ষে পৌঁছে গেল। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১৩। এদিন আইজল এফসি-র বিরুদ্ধে মিনার্ভা পাঞ্জাব হেরে যাওয়ায় লিগ টেবলের শীর্ষে চলে এল লালহলুদ।
ম্যাচের ৪৪ মিনিটে একমাত্র গোল করেন মহম্মদ রফিক। এদিন চুলোভার বদলে তাঁকে দলে এনেছিলেন কোচ খালিদ জামিল। তার ফল পেলেন হাতেনাতে। চার্লস ডি সুজা দলে উইলিস প্লাজা জায়গা ধরে রেখেছিলেন। বাঁ দিকে শুরু করেছিলেন কাটসুমি উসা। ডানদিকে ছিলেন লালডানমাইয়া রালতে।
শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণ শানাচ্ছিল ইস্টবেঙ্গল। মহম্মদ রফিক সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার গোকুলাম এফ সি -র বিরুদ্ধে ম্যাচে। বারবার গোকুলাম রক্ষণ চিড়ে দিচ্ছিলেন তিনি।
@eastbengalfc's Md. Rafique earned the Hero of the Match today for his blistering goal against @GokulamKeralaFC . #HeroILeague #KEBvGKFC pic.twitter.com/7edJkO7251
— Hero I-League (@ILeagueOfficial) December 27, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রথমার্ধের এক মিনিটের খেলা বাকি থাকা অবস্থায় গোল করে যান রফিক। খেলার ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন গোকুলাম এফ সি-র আর মির্জা। কালিকটের দলটি অবশ্য এই ভুলের পর আর বিশেষ ভুল করেনি। ফলে উইলিস প্লাজা, চার্লস ডি সুজার একের পর আক্রমণ প্রতিহত করে তারা। নইলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। এমনকি ম্যাচে বল দখলের শতাংশও দুই দলের জন্যেই ৫০-৫০। তবে এসব কিছু হলেও দিনের শেষে পুরো পয়েন্ট পাশাপাশি লিগ টেবলের এক নম্বর স্পট, নতুন বছরের আগে দারুণ খুশি ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা।
.@eastbengalfc supporters loud as always! 🗣#HeroILeague #KEBvGKFC pic.twitter.com/61uxoF27PA
— Hero I-League (@ILeagueOfficial) December 27, 2017
Click it and Unblock the Notifications