Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চলতি আইএসএল-এ প্রথম জয়ের দেখা পেল ইস্টবেঙ্গল, তবুও শেষ মুহূর্তে হাতছাড়া ক্লিনশিট

চলতি আইএসএল-এ প্রথম জয়ের দেখা পেল ইস্টবেঙ্গল, তবুও শেষ মুহূর্তে হাতছাড়া ক্লিনশিট

চলতি আইএসএল-এ প্রথম জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। নর্থইস্ট ইউনাইটেডকে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে পরাজিত করল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে গোল তিনটি যথাক্রমে করেন ক্লেইটন সিলভা, চারালাম্বোস কিরিয়াকু এবং জর্ডান ও'দোহার্টি। এই জয়ের ফলে লিগ তালিকায় ৭ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।

চলতি আইএসএল-এ প্রথম জয়ের দেখা পেল ইস্টবেঙ্গল, তবুও শেষ মুহূর্তে হাতছাড়া ক্লিনশিট

গুয়াহাটিতে ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। যার প্রমাণ পাওয়া যায় ম্যাচের ১১ মিনিটের মাথায়। নাওরেম মহেশ সিং-এর পাস থেকে ক্লেইটন সিলভার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষ লগ্নে নর্থইস্ট ইউনাইটেডের একটি শট বারে লেগে প্রতিহত হয়ে ফিরে আসে। ওই শটটি যদি টার্গেটে থাকত তা হলে প্রথমার্ধেই সমতা ফিরিয়ে আনত হাইল্যান্ডাররা।

দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ভিপি সুহেরের পাস থেকে চারিস কিরায়াকুর গোলে ম্যাচে ফলাফল ইস্টবেঙ্গলের পক্ষে হয় ২-০। ৮৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডান ও'দোহার্তি। মোবাশির রহমানের পাস থেকে এই গোলটি করেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। এ দিন ইস্টবেঙ্গলের তিনটি গোলই ছিল দর্শণীয়। প্রথম গোলটি ইস্টবেঙ্গল পায় নর্থইস্টের ডিফেন্সের ভুলে তবে যে ভাবে টাইট অ্যাঙ্গেলে দিয়ে বল জালে রেখেছেন ক্লেইটন সিলভা তা প্রশংসার যোগ্য। দ্বিতীয়ার্ধে যেই দুই গোল দুই বিদেশি করেন সেইগুলিও যথেষ্ট প্রশংসার দাবি রাখে। বক্সের বাইরে থেকে নেওয়া গোলার মতো শটে দু'টি গোল আসে।

এ দিন নর্থইস্টের গোলদূর্গ সামলেছিলেন দলটির অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম ২০২০-২১ আইএসএল-এর গোল্ডেন গ্লাভস জয়ী এবং গত মরসুমে তিনি ছিলেন ইস্টবেঙ্গলে। এ দিন ইস্টবেঙ্গল ক্লিনশিট ধরে রাখতে পারত কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে ক্লিনশিট রাখতে ব্যর্থ হন কমলজিৎ সিং। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে এমিল বেনির কর্নার থেকে ম্যাট ডার্বিশায়ার গোল করেন। এইটিই এই ম্যাচে একমাত্র গোল নর্থইস্টের। তবে, ভাগ্য সহায় থাকলে এর আগেই ম্যাচে গোল পেয়ে যেতে পরত ইস্টবেঙ্গল। পর পর দুই ম্যাচে হারের পর এই ম্যাচের মধ্যে দিয়েই জয় ফিরল লাল-হলুদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+