প্রস্তুতি ম্যাচে জয় দুই প্রধানের, ডিকার বিষয়ে আশ্বস্থ করলেন শঙ্করলাল
প্রস্তুতি ম্যাচে এফসিআইকে ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয় দু’টি গোল কিংশুক দেবনাথ এবং বালি গগনদীপের। অপর প্রস্তুতি ম্যাচে মোহনবাগান এদিন ৭-২ গোলে হারিয়ে দিল ক্যালকাতা কাস্টমসকে।
প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। ফুড কর্পোরেশনকে ২-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। বুধবার সকালে ইস্টবেঙ্গল মাঠেই এফসিআই-এর মুখোমুখি হয়েছিল সুভাষ ভৌমিকের দল।

তবে, প্রিয় দল ম্যাচ জিতলেও দলের খেলা খুশি নন লাল-হলুদ সমর্থকেরা। প্রথমার্ধে এফসিআই-এর নিশ্চিত গোল বাঁচান মিনার্ভার আই লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য রক্ষিত ডাগর। এই মরসুমে রক্ষিতকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।
এদিনের ম্যাচে কোনও বিদেশি খেলেনি ইস্টবেঙ্গের। ক্লাবে এলেও মাঠে নামেননি আল আমনা। ইস্টবেঙ্গলের হয়ে গোল দু'টি করেন কিংশুক দেবনাথ এবং বালি গগনদীপ।
ম্যাচ শেষে এফসিআই-এর হয়ে খেলা দীপক মন্ডল জানিয়ে যান, বেশ ভাল দল তৈরি করেছে ইস্টবেঙ্গল। বিদেশরা এলে এই দল আরও শক্তিশালী হবে।
অন্য দিকে, ইস্টবেঙ্গলের মূল প্রতিদ্বন্দ্বী মোহনবাগান এদিন প্রস্তুতি ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিল ৭-২ গোল। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন পিন্টু মাহাতো। একটি করে গোল পান বসন্ত সিং, সৌরভ দাস, হেনরি কিসেকা, অরিজিত বাগুই এবং প্রতিশ্রুতিবান ফুটবলার আজবারউদ্দিন মল্লিক।
আর কয়েক দিন পরই শুরু হয়ে যাবে কলকাতা লিগ। হেনরি কিসেকা, কিংসলেরা দলের সঙ্গে যোগ দিলেও এখনও ভারতে পা রাখেননি গত মরসুমের সর্বোচ্চ গোলদাতা দিপান্ডা ডিকা। তবে, সমর্থকদের আশ্বস্থ করে মোহন কোচ জানিয়ে দেন অগস্টের প্রথম সপ্তাহেই শহরে চলে আসবেন রজ্জার মিল্লার দেশের তারকা স্ট্রাইকার।












Click it and Unblock the Notifications