কলকাতা ডার্বিতে পরিসংখ্যানে এগিয়ে কারা? ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথের বিস্তারিত তথ্য জানুন

আজ সন্ধ্যা ঠিক ৬টায় যুবভারতীতে শুরু ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ। আড়াই বছর পর যুবভারতীতে লাল হলুদের সঙ্গে সবুজ মেরুনের দ্বৈরথ। বিগত পাঁচটি ডার্বিতে ইস্টবেঙ্গলের উপর মোহনবাগানের দাপট থাকলেও সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গলই। ডুরান্ড কাপেও ইস্টবেঙ্গলই ডার্বি জিতেছে বেশি।

পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গল

পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ও মোহনবাগান সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পরস্পরের মুখোমুখি হয়েছে ৩৮২টি ম্যাচে। তার মধ্যে লাল হলুদের জয় ১৩৪টিতে, মোহনবাগানের জয় ১২১টিতে। ১২৫টি ড্র। সব বড় টুর্নামেন্ট ধরলে ৩২২টি ম্যাচে ১২১টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৯৪টিতে মোহনবাগান বা এটিকে মোহনবাগান, ড্র ১০৭টি। এর মধ্যে আইএসএলে চারবারই এসসি ইস্টবেঙ্গলকে হারিয়েছে এটিকে মোহনবাগান। জাতীয় লিগ ও আই লিগে সামগ্রিক দ্বৈরথের নিরিখে ৪৫টি সাক্ষাতে লাল হলুদের জয় ১৭টিতে, ১৫টিতে জিতেছে মোহনবাগান, ১৩টি ড্র। ফেডারেশন কাপে ২২টি ম্যাচে ৮টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৬টিতে মোহনবাগান, ড্র হয়েছে ৮টি ম্যাচ। কলকাতা ফুটবল লিগে ১৬০টি ম্যাচের মধ্যে ৫৩টিতে লাল হলুদের জয় এসেছে, ৪৭টিতে জিতেছে মোহনবাগান, ড্র হয়েছে ৬০টি বড় ম্যাচ। আইএফএ শিল্ডে ৪১টি দ্বৈরথে ইস্টবেঙ্গল জিতেছে ২১টিতে, মোহনবাগানের জয় এসেছে ৭টি ম্যাচে, ১৩টি ম্যাচ ড্র।

দ্বৈরথের হিসেবনিকেশ

দ্বৈরথের হিসেবনিকেশ

রোভার্স কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান চারটি করে ম্যাচ জিতেছে পরস্পরের বিরুদ্ধে, চারটি ড্র। অল এয়ারলাইন্স গোল্ড কাপে ১০টি ডার্বিতে সাতটিতে জিতেছে ইস্টবেঙ্গল, একটিতে মোহনবাগান, ড্র হয়েছে ২টি ম্যাচ। ডিসিএম ট্রফিতে একটিই বড় ম্যাচ হয়েছে, তাতে ইস্টবেঙ্গল হারিয়েছিল মোহনবাগানকে। Scissor's কাপে দুটি দ্বৈরথেই ইস্টবেঙ্গলকে পরাস্ত করেছিল মোহনবাগান। ম্যাকডাওয়েল কাপের ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একটি করে ম্যাচে জিতেছিল। বরদলুই ট্রফিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বৈরথ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। দার্জিলিং গোল্ড কাপে তিনটি ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জয় একটি করে ম্যাচে, একটি ম্যাচ ড্র। অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে ৩৯টি ম্যাচে ৯টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ২০টিতে মোহনবাগান বা এটিকে মোহনবাগান এবং ১০টি ড্র। প্রদর্শনী ম্যাচে ২১টির মধ্যে লাল হলুদের জয় ৪টিতে, সবুজ মেরুনের ৯টিতে, ৮টি ড্র।

ডুরান্ডেও লাল হলুদের দাপট

ডুরান্ডেও লাল হলুদের দাপট

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান পরস্পরের মুখোমুখি হয়েছে ১৯টি ম্যাচে। তার মধ্যে আটটিতে জয় ইস্টবেঙ্গলের। ৬টিতে জিতেছে মোহনবাগান। ড্র হয়েছে ৫টি ম্যাচ। ইমামি ইস্টবেঙ্গল নামে এবারই মরশুমের প্রথম ডার্বিতে নামছে স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন লাল হলুদ শিবির। এটিকে মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্দো। ২০০৪ সালের পর এই প্রথম ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্য়াচ হতে চলেছে। ডুরান্ড কাপে প্রথম কলকতার দুই প্রধানের দ্বৈরথ হয়েছিল ১৯৫৭ সালে। সেমিফাইনালের ফল ছিল গোলশূন্য। তারপর রিপ্লে সেমিফাইনালে ৩-২ গোলে ইস্টবেঙ্গল হারায় মোহনবাগানকে। ১৯৬০ সালে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের ফল ছিল ১-১, রিপ্লে ফাইনালের ফল ছিল গোলশূন্য। ১৯৬৪ সালের ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। ১৯৭০ সালের ডুরান্ড ফাইনালে একই ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল ইস্টবেঙ্গল। ১৯৭২ সালে ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি গোলশূন্য থাকার পর রিপ্লে ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারায় ১-০ গোলে।

ডুরান্ডে শেষ সাক্ষাতেও জিতেছে ইস্টবেঙ্গল

ডুরান্ডে শেষ সাক্ষাতেও জিতেছে ইস্টবেঙ্গল

১৯৭৪ সালে ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় মোহনবাগান। ১৯৭৮ সালে ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ১৯৮২ সালে ফাইনালে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। ১৯৮৪ সালে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগানকে। ১৯৮৬ সালে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ গোলে জেতে মোহনবাগান। ১৯৮৭ সালে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান ৩-০ গোলে হারায় ইস্টবেঙ্গলকে। ১৯৮৮ সালের ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়েছিল মোহনবাগানকে। ১৯৮৯ সালের ফাইনাল গোলশূন্য থাকার পর পেনাল্টিতে ৩-১ ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল হলুদ ব্রিগেড। ১৯৯৪ সালের ডুরান্ড ফাইনালে মোহনবাগান ১-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। ১৯৯৮ সালের ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল বড় ম্যাচে জিতেছিল ২-০ গোলে। ২০০৪ সালের ডুরান্ড ফাইনালে দুই দলের শেষ দ্বৈরথে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারায় মোহনবাগানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+