Durand Cup 2024: ডার্বির টিকিট ঘিরে ময়দানে উন্মাদনা চরমে, বড় ম্যাচে খেলবেন ম্যাকলারেন?

ডার্বি জ্বরে আক্রান্ত কলকাতা। মাঝে আর মাত্র একটা দিন। তারপরই আগামী রবিবার ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। খাতায় কলমে এটা মরশুমের দ্বিতীয় ডার্বি কারণ এরআগে কলকাতা লিগে বড় ম্যাচে দুই প্রধান মুখোমুখি হয়েছে। তবে সেই ম্যাচে জুনিয়র ফুটবলাররাই অংশ নিয়েছিলেন। তবে এবার দুই দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে। ১৮ আগস্ট সন্ধ্যা ৭টায় যুবভারতীতে বড় ম্যাচ শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে টিকিটিগুলি দাম দিয়ে বিক্রি হবে, তার একটা অংশ অনললাইনে বিক্রি করা হবে, বাকি অংশ যে দলের ম্যাচ খাকবে সেই ক্লাবের কাউন্টার থেকে বিক্রি হবে। অর্থ্যাত মোহনবাগানের ম্যাচ হলে মোহনবাগান ক্লাব থেকে, ইস্টবেঙ্গল বা মহমেডানের খেলা থাকলে সেই ক্লাব থেকেই বিক্রি হবে। ডার্বি ম্যাচের জন্য শুক্রবার থেকে দুই প্রধানের তাঁবুতে টিকিট বিক্রি শুরু হয়।

Durand Cup 2024

ডার্বি ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা কতটা তা আরও একবার প্রমাণিত হল। বৃহস্পতিবার রাত থেকে কাউন্টারের সামনে লাইন দিতে শুরু করেন সমর্থকরা। অনেকেই লাইনে দাঁড়িয়েই রাত কাটিয়ে দেন। বড় ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনায় যে এতটুকুও ভাটা পড়েনি তা বুঝিয়ে দিল শুক্রবার সকালে ময়দানের দৃশ্যগুলোই। সকাল ১১টা থেকে ডার্বি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়।

ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ইস্ট-মোহনের ডার্বিতে মহমেডানকে ২,৫০০ টিকিট দেওয়া হবে।

ডার্বির আগে দুই দলেরই ডুরান্ড কাপে দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছেন। তবে বায়ুসেনার দলকে বড় ব্যবধানে হারিয়ে কিছুটা সুবিধানজনক স্থানে আছে মোহনবাগান এসজি। গোল পার্থক্যে তারা এগিয়ে আছে। কিন্তু বড় ম্যাচের আগে বিশ্বকাপারের চোট চিন্তায় রাখছে সবুজ মেরুন শিবিরকে।

ডার্বির আগে পুরো দমে অনুশীলনই করতে পারছেন না জেমি ম্যাকলারেন। বুধবার অনুশীলনে না এসে হোটেলেই রিহ্যাব করেন অজি তারকা। বৃহস্পতিবার অনুশীলনে এলেও বল পায়ে মাঠেই নামেননি, মূলত ফিজিক্যাল ফিটনেস সারেন জেমি। মাঠের পাশেই তিনি সাইক্লিং করেন। ডার্বির আগে পুরোদমে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ম্যাকলারেন।

তবে একান্তই জেমি খেলতে না পারলেন জেসন কামিংসের উপরই ভরসা করতে হবে ম‌লিনাকে। ইতিমধ্যেই দিমিত্রির নামও নথিভুক্ত করা হয়েছে। ফলে পুরো ফিট থাকলে তাঁকে খেলাতে পারেন মলিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+