Durand Cup 2024: কুয়াদ্রাতের লক্ষ্য ৩ পয়েন্ট, ডাউন টাউনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের তারকা বিদেশির খেলা নিয়ে সংশয়
বুধবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ভারতীয় বায়ু সেনার দলের বিরুদ্ধে জয় পাওয়ায় অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে কার্লেস কুয়াদ্রাতের দল। নকআউটের জায়গা মজবুত করার জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডুরান্ডের তৃতীয় ম্যাচ ডার্বি। প্রতিপক্ষ দল মোহনবাগান এসজির বিরুদ্ধে ০-১ গোলে হারলেও তাদের কিন্তু গুরুত্ব দিচ্ছেন লাল হলুদের স্প্যানিশ কোচ।
একদিকে যেমন ডুরান্ডে নক আউটের প্রবেশের জন্য ইমামি ইস্টবেঙ্গলের কাছে এই গুরুত্বপূর্ণ তেমনই এসিএলের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি ম্যাচও। আগামী ১৪ ই আগস্ট এসিএলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল।

অন্যদিকে চোটের তালিকায় রয়েছেন ক্লেইটন দ্য সিলভাও। চোটের জন্য বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার। জানা গিয়েছে ক্লেইটনকে মুম্বইয়ের বিশিষ্ট চিকিৎসকদের কাছে নিয়ে যান দলের মেডিকেল স্টাফরা। তবে চোটের জায়গায় দ্রুত উন্নতি করছেন ক্লেইটন। এর ফলে তাঁকে নিয়ে আশা ক্রমশ বাড়ছে। তবে ডুরান্ড কাপের বুধবারে ম্যাচে তো বটেই এসিএলের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচেও ব্রাজিলিয়ান স্ট্রাইকারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ম্যাটের আগের দিন কার্লেস কুয়াদ্রাত বলেন, গত সপ্তাহে ভারতীয় বায়ু সেনার দলের বিরুদ্ধে আমাদের জয়ের পর দলটি ভালোভাবে গড়ে উঠেছে এবং আমরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছি। নকআউটে জায়গা পাওয়ার জন্য আমাদের কাছে ডাউনটাউন হিরোসের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। '
অন্যদিকে চোটের সমস্যা রয়েছে মোহনবাগান এসজি শিবিরেও। প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয় পাওয়ার পর আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ রয়েছে সবুজ মেরুনের। কিন্তু চোটের তালিকায় রয়েছে রয়েছেন গোলরক্ষক ধীরজ সিং। এর ফলে ডুরান্ডে মোহনবাগান এসজির প্রথম গোলরক্ষক এখন বিশাল কাইথ। পাশাপাশি দ্বিতীয় গোলরক্ষক রাজা বর্মণ। গত দুদিন অনুশীলন না করলেও মঙ্গলবার অনুশীলনে এলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। বুধবারের অনুশীলনের পরই বৃহস্পতিবারের ম্যাচে দল ঠিক করতে পারেন মলিনা মোহনবাগানের কাছে ডুরান্ড কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, আইএফএ-র সহ সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস ও দিলীপ নারায়ন সাহা । মঙ্গলবার নব নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভায় সংস্থার সহ সভাপতি পদে এই তিন জনের নাম প্রস্তাব করেন গভর্নিং বডির সদস্য চন্দন লৌহ।












Click it and Unblock the Notifications