ডুরান্ড কাপ ফাইনাল: বাগানের হারের কারণ হিসেবে রেফারিকে কাঠগড়ায় তুললেন সবুজ-মেরুন কোচ
শনিবার যুবভারতীতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে গোকুলাম।দক্ষিণের দলের কাছে এই হারের কারণে হিসেবে রেফারিকে কাঠগড়ায় তুলেছেন বাগান কোচ কিবু ভিকুনা।
শনিবার যুবভারতীতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে গোকুলাম।দক্ষিণের দলের কাছে এই হারের কারণে হিসেবে রেফারিকে কাঠগড়ায় তুলেছেন বাগান কোচ কিবু ভিকুনা।

সাংবাদিক সম্মেলনে এসেও ভিকুনাকে যুদ্ধংদেহী রুপে পাওয়া যায়। ম্যাচে ১-২ পিছিয়ে বাগান। শেষ দিকে সুহেরের শট ইরশাদের হাতে লাগলেও পেনাল্টি দেওয়া হয়নি। নিশ্চিত হ্যান্ডবল রেফারি কীভাবে অগ্রাহ্য করলেন সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কিবু।
ক্ষুব্ধ ভিকুনা সাংবাদিক সম্মেলনে বলেন, 'নিশ্চিত পেনাল্টি। রেফারি সেটা দেখল না! গোকুলাম কোচ নিজেও স্বীকার করেছেন হ্যান্ডবল ছিল।' অন্যদিকে ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান কোচ। শুধু তাই নয়, ম্যাচ শেষে ফাইনালের রেফারি অজিত কুমার মিতেইয়ের সঙ্গে কিবু ঝামেলায় জড়ান। রেফারির রিপোর্টের ভিত্তিতে বাগান কোচের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ফেডারেশন।
হ্যান্ডবল না পওয়া নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি ক্লান্তিকেও দুষলেন ভিকুনা। টানা ম্যাচ খেলে যাওয়ায় ফুটবলাররা ক্লান্তি শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।সেকারণেই প্রথামার্ধেই আমরা ম্যাচ হেরে গিয়েছি।
প্রসঙ্গত দুই অর্ধে দুটি গোল করে গোকুলামকে প্রথম বারের জন্য ডুরান্ড ফাইনাল জেতালেন অধিনায়ক মার্কাস জোসেফ। ম্যাচের সেরা হয়েছেন মার্কাস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications