East Bengal: দলবদলে বিরাট ঘোষণা লাল হলুদের, দিমিত্রিয়স দিয়ামানতাকোস ইস্টবেঙ্গলে এলেন কত বছরের চুক্তিতে?
জল্পনার অবসান। দলবদলের বাজারে প্রথম চমকটা আনুষ্ঠানিকভাবে দিয়ে দিল ইস্টবেঙ্গল। দিমিত্রিয়স দিয়ামানতাকোস সই করলেন লাল হলুদেই। ২ বছরের চুক্তিতে লাল হলুদ জার্সি গায়ে চাপাচ্ছেন গ্রীসের এই ফুটবলার।
আগামী মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। ট্রান্সফার মার্কেটের খবর ছিল দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে পেতে অল আউট ঝাঁপাচ্ছে লাল হলুদ। কারণ পড়শি ক্লাব মোহনবাগান এসজির মতোই তারা এসিএলে খেলবেন। অবশেষে মিশন দিমিত্রিয়স সফল হল লাল হলুদের। শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল, সেটাও শুক্রবার দুপুরেই করে ফেলল লাল হলুদ।

লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ভারত এবং আইএসএল-এ দিমিত্রিয়স দিয়ামানতাকোস অসাধারণ ফুটবলার, তাঁর অন্তর্ভুক্তি আমাদের আক্রমণকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। আমরা তার সাথে একটি ফলপ্রসূ কথোপকথন করেছি, যা তাকে আমাদের সাথে যোগ দিতে রাজি করেছিল। তার কাছে বিভিন্ন ক্লাব থেকে অফার ছিল, কিন্তু সে আমাদের প্রকল্পে বিশ্বাস করেছিল এবং ইমামি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দিমিত্রিয়স দিয়ামানতাকোস জানিয়েছেন, সকলেই জানেন যে সমর্থকদের দিক থেকে ইস্টবেঙ্গল এশিয়ার অন্যতম ক্লাব। আমি তাদের সামনে খেলার জন্য অপেক্ষা করে আছি আমি আমার দলকে আমাদের লক্ষ্য অর্জনে এবং আমাদের সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। কলকাতায় দেখা হবে!"
দিমিত্রিয়স দিয়ামানতাকোসের বায়োডাটা যথেষ্টই নজরকাড়া। সদ্য সমাপ্ত আইএসএলে একাই লিগে করেছিলেন ১৩ গোল।দুই মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়ে করেছেন ২৮টি গোলট্রান্সফার মার্কেটের খবর ছিল দিমিকে নিয়ে দড়ি টানাটানি চলছিল ইস্টবেঙ্গল আর মুম্বইয়ের মধ্যে। শেষ পর্যন্ত লাল হলুদের জালেই ধরা দিলেন গ্রীসের তারকা
গ্রীসের স্ট্রাইকার গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন। ফলে কেরলের হয়ে শেষ কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল? ফিটনেসের কারণেই তাঁর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ছিল ইস্টবেঙ্গল। পরে মেডিকেল রিপোর্ট আসার পরে তাঁকে সই করায় ইস্টবেঙ্গল। ট্রান্সফার মার্কেট না খোলায় সরকারি ঘোষণা করা যাচ্ছিল না তারকা স্ট্রাইকারের নাম।
এর আগে আরও দু'বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাউল ক্রেসপো। ২০২৫-২৬ মরসুম পর্যন্ত লাল-হলুদ জার্সি পরে খেলবেন স্পেনের মিডফিল্ডার। মঙ্গলবার ক্রেসপোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ঘোষণা করে দেয় ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। ফলে দলবদলের বাজারে শুরুতেই একের পর এক চমক ঘোষণা করে যাচ্ছে লাল হলুদ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications