বিনো জর্জের পর সুনীলের প্রাক্তন সতীর্থ হতে পারেন কুয়াদ্রাতের আরও এক সহকারী
নতুন মরসুমে লাল হলুেদর কোচের দায়িত্বে আনা হয়েছে কার্লোস কুয়াদ্রাদকে। স্বদেশীয় সহকারীকে এবার নিজের ডেপুটি হিসাবে কলকাতায় আনতে চলেছেন ইস্টবেঙ্গেলের নতুন স্প্যানিশ কোচ । এখনও পর্যন্ত যা খবর তাতে বিনো জর্জের পাশাপাশি কুয়াদ্রাতের বিদেশি সহকারী হিসাবে যুক্ত হতে চলেছেন দিমাস দেলগাদো। স্প্যানিশ এই কোচও লাল হলুদের থিঙ্ক ট্যাঙ্কে যুক্ত হতে চলেছেন।
কুয়াদ্রাতের কোচিংয়ে বেঙ্গালুরুতে খেলা সেই দেলগাদোই এবার তাঁর সহকারী হতে চলেছেন ইস্টবেঙ্গলে। কাতালোনিয়ার গ্রামানেটের হয়ে ফুটবলে হাতেখড়ি দেলগাদোর। ২০০৬-এ বার্সেলোনায় পাড়ি দেন দেলগাদো। এরপরে মেসিদের রিজার্ভ দলের হয়ে দুই মরসুম খেলেন। এরপরে তাঁর নতুন গন্তব্য হয় লা লিগার নতুন সদস্য ক্লাব এফসি নুমানসিয়ায়।


বিনোর কোচিংয়ে ভালোই পারফরম্যান্স করেন লাল হলুদের জুনিয়র দল। এমনকি সিনিয়ররা না পারলেও জুনিয়ররা ডার্বিতে হারায় মোহনবাগান। তাই স্টিফেনের কাছে ব্রাত্য হলেও কার্লোসকে ইনপুট দেওয়ার কাজটা করবেন কেরেলর এই কোচই।

কবে কলকাতায় আসবেন কুয়াদ্রাত, এখনও সেবিষয়ে কোনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কোচের সঙ্গে কথা বলেই দল গঠনের কাজ করছেন ইমামি কর্তারা।












Click it and Unblock the Notifications