করোনা যুদ্ধে বিশ্বকাপের জার্সি দান করে দরিদ্র মানুষদের পাশে মারাদোনা

করোনা যুদ্ধে বিশ্বকাপের জার্সি দান করে দরিদ্র মানুষদের পাশে মারাদোনা

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিয়েগো মারাদোনা। অতিমরামারী করোনাভাইরাসের কারণে বিশ্বে ৪০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত। করোনা ধাক্কায় আর্জেন্তিনাও। এবার করোনা যুদ্ধের লড়াইয়ে নিজেকে জুড়লেন দিয়েগো।

জার্সি নিলামের ভাবনা

জার্সি নিলামের ভাবনা

করোনা ভাইরাসের চিকিৎসা ও দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিতে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা ছিয়াশিতে মেক্সিকোয় বিশ্বকাপ খেলা আর্জেন্টিনা দলের জার্সি নিলামে তুলবেন বলে ভেবেছিলেন। আসলে দিয়োগোর ফ্যানেরা বিশ্বকাপে খেলার মারাদোনার জার্সি নিলামে তুলতে চেয়েছিলেন।

গৃহবন্দি মানুষদের সাহায্যের ভাবনা মারাদোনার

গৃহবন্দি মানুষদের সাহায্যের ভাবনা মারাদোনার

বুয়েনস আইরেসের সীমানা লাগোয়া একটি জায়গা ভাইরাস সংক্রমণে ভীষণ রকম কাবু হয়েছে। সংক্রমিত ঐ জায়গার কাছাকাছি যাওয়া প্রচুর মানুষ এখন গৃহবন্দি। এই পরিস্থিতিতে গৃহবন্দিদের সাহায্যে এগিয়ে এসেছেন মারাদোনা।

জার্সি দান করলেন মারাদোনা

জার্সি দান করলেন মারাদোনা

এরপর মারাদোনা জার্সিতে সই করে তা একটি বিশেষ শর্ত দান করেছেন।

মারাদোনার প্রস্তাব

মারাদোনার প্রস্তাব

জার্সি দান করার আগে প্রস্তাব রাখেন, এই সংকটের সময় যারা দরিদ্র মানুষদের কমপক্ষে ১০০ কেজি খাদ্যসামগ্রী, পর্যাপ্ত স্যানিটাইজার ও মাস্ক বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে সাহায্য করবে, তাঁদেরকেই জার্সি উপহার দেওয়া হবে।

করোনা সংক্রমণে আর্জেন্তিনা কোথায় দাঁড়িয়ে

করোনা সংক্রমণে আর্জেন্তিনা কোথায় দাঁড়িয়ে

ইউরোপের বড় দেশগুলির পাশাপাশি আর্জেন্টিনাও যথেষ্ট উদ্বেগজনক জায়গায় রয়েছে। দেশে ৫০০০ বেশি সংক্রমণ ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৩০০।

মারাদোনাকে ধন্যবাদ স্থানীয় বাসিন্দাদের

মারাদোনাকে ধন্যবাদ স্থানীয় বাসিন্দাদের

মারাদোনাকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'মারাদোনা আমাদের কত বড় উপকার করলেন, তা কল্পনাও করতে পারবেন না দিয়েগো। এই দান অমূল্য। যতদিন বেঁচে থাকব ততদিন এই দান মনে রাখব। কারণ মারাদোনা আমাদের কাছে ফুটবল দেবতা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+