Maldini Family: নেশনস লিগে অভিষেক ড্যানিয়েলের, এই প্রথম কোনও পরিবারের তিন প্রজন্ম খেললেন ইতালির হয়ে
Maldini Family: ইতালিতে এতদিন যা হয়নি, তা হলো এবার নেশনস লিগে। ইতালির হয়ে খেলতে নামলেন ড্য়ানিয়েল মালদিনি। এই প্রথম একই পরিবারের তিন প্রজন্মের দেশের হয়ে খেলার নজির গড়ার সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা।
ইজরায়েলের বিরুদ্ধে খেলা ছিল ইতালির। আজুরিদের কাছে ১-৪ গোলে চূর্ণ হলো ইজরায়েল। এই ম্যাচেই অভিষেক হলো ড্যানিয়েলের।
৪১ মিনিটে মাতেও রেতেগি পেনাল্টি থেকে গোল করে ইতালিকে এগিয়ে দিয়েছিলেন। বিরতিতে ইতালি ১-০ গোলেই এগিয়ে ছিল। ৫৪ মিনিটে ইতালির দ্বিতীয় গোলটি করেন জোভান্নি দি লোরেনৎসা। ৬৬ মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হয় ইজরায়েল। মহম্মদ আবু ফনি ইজরায়েলের একমাত্র গোলটি করেন।
যদিও এরপর সাত মিনিটের ব্যবধানে দুটি গোল পেয়ে যায় ইতালি। ৭২ মিনিটে দাভিদে ফ্রাত্তেসির গোলের পর ৭৯ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় তথা ইতালির চতুর্থ গোলটি করেন লোরেনৎসা। চার ম্যাচের পর নিজেদের গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হলো ইতালি।
ড্যানিয়েল মালদিনিকে নামানো হয় ৭৪ মিনিটে, গিয়াকোমো রাসপাদোরির পরিবর্ত হিসেবে। তাঁর মাঠে নামার সময়ই সূচিত হলো নয়া ইতিহাস। পাওলো মালদিনি ইতালির জার্সিতে ১২৬টি ম্যাচ খেলেছেন। তিনি স্টেডিয়ামে বসে দেখলেন পুত্র ড্যানিয়েলের ইতালির জার্সিতে অভিষেক।
3 - With Cesare, Paolo and Daniel, Maldini is the first family with three generations of players (grandfather, father and son) in the history of Italy. 22 years and 118 days have passed since Paolo Maldini's last match with Italy and 61y 1d since Cesare Maldini's last. Dynasty. pic.twitter.com/UgUyqxeZes
— OptaPaolo (@OptaPaolo) October 14, 2024
পাওলো মালদিনির বাবা তথা ড্যানিয়েলের ঠাকুরদা ইতালির হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন নাতির অভিষেকের ৬১ বছর ১ দিন আগে। পাওলো মালদিনি দেশের হয়ে শেষ ম্যাচ খেলার ২২ বছর ১১৮ দিনের মাথায় তাঁর পুত্র দেশের হয়ে মাঠে নামলেন। ইতালির প্রথম পরিবার হিসেবে তিন প্রজন্মের খেলার অনন্য নজির।
ড্যানিয়েল তাঁর বাবা ও ঠাকুরদার মতো মিলানেই খেলেন। দেশের হয়ে অভিষেকে তাঁর ম্য়াচ বাবা-মা দেখায় যারপরনাই খুশি ড্যানিয়েল। তিনি ম্যাচের পর বলেন, বাবা-মা মাঠে থাকায় ভালো লাগছে। বাড়ি ফিরে তাঁদের সঙ্গে কথা হবে। মাঠে নামার মুহূর্তে ইতিবাচক আবেগ অনুভব করছিলেন ড্যানিয়েল। নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে দেশ জেতাতেও খুশি তিনি। দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সাফল্যের ধারা বজায় রাখা লক্ষ্য ড্যানিয়েলের।













Click it and Unblock the Notifications