Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেসির পিএসজির বিরুদ্ধে সৌদি অল স্টারের নেতৃত্ব সামলাবেন রোনাল্ডো, তুলে দেওয়া হল আর্মব্যান্ড

মেসির পিএসজির বিরুদ্ধে সৌদি অল স্টারের নেতৃত্ব সামলাবেন রোনাল্ডো, তুলে দেওয়া হল আর্মব্যান্ড

সৌদি আরবের মাটিতে বছরের প্রথমেই মুখোমুখি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে তাক লাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়ে তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। বাৎসরিক প্রায় ২০০ মিলিয়ন ডলার চুক্তির বিনিময়ে সিআর ৭-কে এশিয়া ফুটবলে খেলতে রাজি করাতে পেরেছে সৌদির ক্লাবটি।

মেসির পিএসজির বিরুদ্ধে সৌদি অল স্টারের নেতৃত্ব সামলাবেন রোনাল্ডো, তুলে দেওয়া হল আর্মব্যান্ড

নতুন ক্লাবের জার্সিতে এখনও মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২২ জানুয়ারি ইত্তেফাকের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারেন। এই ম্যাচের আগে সৌদি আরবের দুই ক্লাব আল হিলাল এবং আল নাসেরের সেরা ফুটবলারের নিয়ে তৈরি সেরা দলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে পিএসজি। এই ম্যাচটির জন্য দুই সৌদি দল মিলে তৈরি হওয়া সৌদি অল স্টার একাদশের অধিনায়ক ঘোষণা করা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে।

১৯ জানুয়ারি এই মেগা ম্যাচে রিয়াদে মাঠে নামবে পিএসজি এবং সৌদি অল স্টার একাদশ। একাধিক রিপোর্টের খবর অনুযায়ী ৩৭ বছর বয়সী বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকার হাতেই দেখা যাবে অধিনায়কের আর্মব্যান্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছড়ে আল নাসেরে যোগ দেওয়ার পর এই প্রথম লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একে অপরের মুখোমুখি হবেন। শেষ বার এই দুই মহাতারকা মুখোমুখি হয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে, সেই সময় জুভেন্তাসের জার্সি গায়ে তুলে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর দল বার্সাকে সেই ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল।

লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে এই মরসুমের শেষে। ২০২২-এর ৩১ মে পর্যন্ত মেসির সঙ্গে চুক্তিবদ্ধ পিএসজি। তবে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাতারকাকে ধরে রাখতে মরিয়া পিএসজি। প্যারিস সাঁ জাঁ মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। এখনও নিশ্চিত ভাবে মেসির তরফ থেকে কিছু জানানো হয়নি। এখন দেখার কী করলেন লিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+