গোলে নেই, তাতাতে আছেন, রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নিজে ফর্মে নেই, তবে দলকে তাতাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 

রিয়াল মাদ্রিদ ছন্দে নেই, ফর্মে নেই তিনিও । তারওপর আবার দল ছেড়ে দেওয়ার গুঞ্জন সবসময়েই চলছে। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তেতে রয়েছেন, আর দলকেও তাতাচ্ছেন।

গোলে নেই, তাতাতে আছেন, রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

চ্যাম্পিয়ন্স লিগে হঠাৎ করেই টটেনহ্যাম হস্পারের বিরুদ্ধে হেরে গিয়েছিল রিয়াল। এবার শেষ ষোলয় তাদের প্রতিপক্ষ হতে চলেছে পিএসজি। প্যারিস সেন্ট জার্মেইনকে ভয় পেতে নারাজ রিয়ালের তারকা ফুটবলার। তাঁর সাফ বক্তব্য, 'আমি পিএসজিকে ভয় পাচ্ছি না। আমরা খেতাব রক্ষার লড়াইতে নেমেছি। আমরা পরপর দু'বার জিতেছি। আমাদের সেই কথাটা মনে রাখা উচিত। হয়ত বিভাগে এক নম্বরে থেকে শেষ করতে পারিনি, কিন্তু সেটা বড় নয়, নক আউটের যোগ্যতা অর্জ করেছি সেটাই বড় বিষয়। '

গোলে নেই, তাতাতে আছেন, রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেশ কয়েক বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালোই পারফর্ম করছে পিএসজি। এবার তারা দলকে আরও শক্তিশালী করে তুলেছে নেইমারকে নিয়ে এসে। তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ চার বারের ব্যালন ডি অর জয়ী। তাঁর মতে যারা খেতাব রক্ষার লড়াইতে নামে তারা সবাইকে হারিয়েই ফের খেতাব দখল করে। তাহলে প্রতিপক্ষ নিয়ে তাদের মাথা ঘামালে চলবে না।

তবে সামনেই রিয়াল ও অ্যাটলেটিকো লা লিগায় ম্যাচ। আপাতত নিজের গোল খরা ঘোচাতে বদ্ধপরিকর সিআর সেভেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+