বার্সাকে পিছনে ফেলে ৩৩তম লা লিগা খেতাব জয় রিয়াল মাদ্রিদের
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে ৩৩তম স্প্যানিশ লা লিগা খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্দোর দল ২-০ গোলে মালাগাকে হারিয়ে দেয়। রোনাল্দো নিজে গোল করে দলকে জেতান।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে ৩৩তম স্প্যানিশ লা লিগা খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্দোর দল ২-০ গোলে মালাগাকে হারিয়ে দেয়। রোনাল্দো নিজে গোল করে দলকে জেতান।
এই মরশুমে লা লিগায় রোনাল্দোর এটি ৪০তম গোল। এবং একইসঙ্গে পাঁচ বছর পরে রিয়াল মাদ্রিদ লা লিগা খেতাব জিতল।

লিগের শেষে ৩৮ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৯০। এদিকে রিয়াল তিন পয়েন্ট এগিয়ে ৯৩-এ শেষ করে খেতাব জয়ী হয়েছে। খেতাব জেতার পরে রিয়াল কোচ জিনেদিন জিদান টিমের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, পেশাদার জীবনের অন্যতম আনন্দের দিন এই লা লিগা খেতাব জয়।
লা লিগা খেতাব জিততে গেলে মালাগার বিরুদ্ধে ড্র করলেই চলত। তবে রিয়াল অসাধারণ খেলে ২-০ গোলে জয়লাভ করে।
লিগে দ্বিতীয় হলেও বার্সেলোনাও দারুণ ছন্দেই লিগ শেষ করল। শেষ ৬টি ম্যাচেই মেসি, সুয়ারেজরা জয় পেয়েছে। ফলে লুই এনরিকের দল খুব খারাপ করেছে তা বলা যাবে না।
প্রসঙ্গত ২০১২ সালে শেষবার লা লিগা খেতাব জিতেছিল রিয়া মাদ্রিদ। তারপরে চারবার লিগে অসাধারণ পারফরম্যান্স করলেও বার্সা বা অন্য প্রতিপক্ষরা খেতাব নিয়ে গিয়েছিল। তবে গত একবছর ধরে রিয়াল মাদ্রিদ ও সর্বোপরি ক্রিশ্চিয়ানো রোনাল্দো যে ফর্ম ধরে রেখেছেন তাতে এবছর খেতাব না পেলে সেটাই হতো চরম বিস্ময়ের।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications