Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cristiano Ronaldo: সুযোগ নষ্টের প্রদর্শনী সিআরসেভেনের, টা‌না দ্বিতীয় ম্যাচে হার আল নাসেরের

আরব চ্যাম্পিয়ন্স কাপ জিতে মরসুমের শুরুটা দুরন্তভাবেই করেছিল আল নাসের। কিন্তু সৌদি প্রো লিগের শুরুতেই ফের উধাও রোনাল্ডো ম্যাজিক। পর পর দুই ম্যাচে হেরে সৌদি লিগের শুরুতেই চাপে পড়ে গেল সিআরসেভেনের দল। পর্তুগিজ মহাতারকার খেলা যেন সুযোগ নষ্টের প্রর্দশনী। একাধিক সুযোগ হেলায় হারালেন, সেই সঙ্গে টানা দ্বিতীয় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হল আল নাসেরকে।

প্রথম ম্যাচে হারের পর সৌদি প্রো-লিগের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ছিল আল নাসের। সৌদি প্রো-লিগের প্রথম ম্যাচে ক্লাবের হয়ে মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল আল নাসরকে। আল তাউনের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাই আর কোনও ঝঁকি নেননি আল নাসর কোচ। দলের সেরা খেলোয়াড়দের নিয়েই টিম গড়েছিলেন।

আল নাসের

কিন্তু সিআরসেভেনর আগমনেও জয় এল না। শুক্রবার প্রতিপক্ষ আল তাউনের কাছে ২-০ গোলে হেরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সাদিও মানেরা। টানা দুই ম্যাচে হেরে অনেকটাই চাপে পড়ে গেল আল নাসর।

ম্যাচ শুরুর প্রথম ৭ মিনিটে গোল পেতে পারতেন রোনাল্ডো। তখন প্রচেষ্টা সফল হয়নি। উল্টে ২০ মিনিটে আল তাওউন গোল করে এগিয়ে যায়। লিয়ান্দ্রে তাওয়াম্বার গোলে পিছিয়ে পড়ে আল নাসের। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থাকা রো‌নাল্ডোরা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ায়।


৬৩ মিনিটে রোনাল্ডোকে লম্বা বল বাড়ানো হয়। সিআর সেভেন যখন বলটি ধরেন, তখন তাঁর চারপাশে গোলকিপার ছাড়া কেউ নেই। রোনাল্ডো বল ধরে সময় নষ্ট করে ফেলেন। প্রতিপক্ষের গোলকিপার এগিয়ে এসে গোলের কোণ ছোট করে ফেলেন।ফলে গোল করতে ব্যর্থ হন পর্তুগাল অধিনায়ক।

বৃষ্টিভেজা ম্যাচে আল নাসের সমর্থকদের ভরসা ছিল রোনাল্ডোর উপরে। পর্তুগিজ মহাতারকা জিতিয়ে মাঠ ছাড়বেন। দলকে সমতায় ফেরানোর চেষ্টা করেছিলেন ক্রিশ্চিয়ানো। কিন্তু তাঁর বুলেট গতিতে নেওয়া শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে। মহাতারকার মাথায় হাত। ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাথায় হাত পড়েছে আল নাসের সমর্থকদেরও।

আ‌ল নাসের

ম্যাচে হারার পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রেফ:আরির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পর্তুগিজ তারকাকে। এবার কিন্তু সৌদি লিগে লড়াই জমবে। কারণ আল হিলাল থেকে আল ইত্তিহাদ প্রত্যেক ক্লাবই ভালো দল গড়েছে। তবে রোলান্ডো বনাম নেলইমারের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+