Copa America 2024: কোপা সেমিফাইনালে খেলবেন মেসি? কানাডার চ্যালেঞ্জ সামলাতে কোন রণকৌশল আর্জেন্তিনা কোচের?

Copa America 2024: কোপা আমেরিকার সেমিফাইনালে কাল ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে কানাডার বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা। গতবারের চ্যাম্পিয়নরা এই ম্যাচে ফেভারিট।

চলতি কোপা আমেরিকায় এই নিয়ে দ্বিতীয়বার কানাডার বিরুদ্ধে খেলবে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।

Copa America 2024
Getty Images
Copa America 2024

কোপা আমেরিকা চলকালীন চর্চায় থেকেছে লিওনেল মেসির চোট। মেসিকে চেনা ছন্দে পাওয়া যায়নি। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর ম্যাচে। পেনাল্টি শ্যুটআউটে পানেনকা শট নিতে গিয়ে ক্রসবারে বল মেরেছিলেন মেসি।

চিলি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন আর্জেন্তিনার অধিনায়ক। সে কারণে পেরু ম্যাচে খেলতে পারেননি। ইকুয়েডর ম্যাচেই দলে ফেরেন। যদিও মেসি-ম্যাজিক দেখা থেকে বঞ্চিত থাকতে হয় ভক্তদের। স্বভাবতই প্রশ্ন উঠে, মেসি কি তাহলে এখনও পুরোপুরি ফিট নন?

মেসি নিজে স্বীকার করেছেন, অনুশীলন করলেও চোট নিয়ে ভাবনা মাথা থেকে দূরে সরাতে পারেননি। যদিও সেমিফাইনালের আগে আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনির দাবি, আর্জেন্তিনা তথা মেসি-ভক্তদের স্বস্তি দেবে নিশ্চিতভাবেই।

স্কালোনির কথায়, মেসি এই ম্যাচ খেলার জন্য ৯৯ শতাংশ ফিট। মেসির ফিটনেস নিয়ে আমার মনে কোনও সংশয়ই ছিল না। যতবার তিনি মাঠে নেমেছেন, ফিট থাকাতেই নেমেছেন। কানাডা ম্যাচেও তিনি যে ফিট অবস্থাতেই নামবেন, তা নিয়েও আমার কোনও সংশয় নেই। স্কালোনি জানান, মেসিকে নিয়ে সিদ্ধান্ত নিতে আমার সুবিধাই হয়। তিনি ফিট থাকলে খেলেন। যদি মনে করেন কোনও সমস্যা আছে তাহলে শেষ ৩০ মিনিট খেলেন।

মেসি পুরো ফিট না থাকলেও দলের হয়ে যা অবদান রাখেন তা অনেক বলে উল্লেখ করেছেন স্কালোনি। ফলে মেসিকে মাঠে না নামানোর ভুল যে তিনি করবেন না তাও স্পষ্ট করে দিলেন। কানাডাকে সমীহ করছেন আর্জেন্তিনার কোচ। জেসি মার্শের প্রশিক্ষণাধীন কানাডা আগ্রাসী ফুটবলই খেলছে। ফুটবলারদের শারীরিক গঠন ভালো, টেকনিক্যালিও তাঁরা ভালো মানের। ফলে আগ্রাসী অ্যাপ্রোচে অনেক দলকেই সমস্যায় ফেলছে কানাডা, অভিমত স্কালোনির।

কানাডার বিরুদ্ধে জেতার পর মাঠের মান নিয়ে সরব হয়েছিলেন স্কালোনি। এবার তাঁর আশা, শারীরিকভাবে কানাডার চ্যালেঞ্জ সামলানো কঠিন হলেও আর্জেন্তিনা দলে যে সম্পদরা রয়েছেন, তাঁদের উপস্থিতিই ফের ফারাক গড়ে দেবে দুই দলের মধ্যে। শক্তি-দুর্বলতা যাচাই করে সেই মতো রণকৌশল সাজাচ্ছেন স্কালোনি। বলের দখল বেশি রেখে কানাডার স্বাভাবিক খেলা আটকানোই মূল লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+