Copa America 2024: কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনার সামনে কলম্বিয়া, বিদায় নিয়েই বিতর্কে উরুগুয়ে

Copa America 2024: কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে তারা জয় পেল ১-০ গোলে।

প্রথমার্ধেই জেফারসন লের্মার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল মুনোজ।

Copa America 2024
Getty Images
Copa America 2024

ফলে দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলতে হয় কলম্বিয়াকে। তাতে অবশ্য তাদের টানা ২৮টি ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড সুনিশ্চিত করতে অসুবিধা হয়নি। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্তিনার কাছে হারার পর আর কোনও ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হতে হয়নি কলম্বিয়াকে। এবার খেতাবি লড়াই।

ম্যাচের মেজাজ অবশ্য ছিল চড়া। দুই দলের সাত ফুটবলার হলুদ কার্ড দেখেন, একজন লাল কার্ড। ম্যাচ শেষের পর গ্যালারিতে উঠে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে তুমুল গণ্ডগোলে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ডারউইন নুনেজ কলম্বিয়ার এক সমর্থককে মারছেন।

ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে হাজির ছিলেন ৭০,৬৪৪ জন দর্শক। তাঁদের সিংহভাগই কলম্বিয়ার সমর্থক। ৩৯ মিনিটে জেমস রডরিগেজের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন লের্মা। চলতি টুর্নামেন্টে জেমসের এটি ষষ্ঠ অ্যাসিস্ট। যার নিরিখে ১৯৭০-এর বিশ্বকাপে পেলের কীর্তি ছুঁলেন প্রথম লাতিন আমেরিকার প্লেয়ার হিসেবে।

উরুগুয়ের ম্যানুয়েল উগার্তেকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ড্য়ানিয়েল মুনোজ। এর আগে, ৩১ মিনিটের মাথায় ম্যাক্সিমিলানো আরাউজোকে স্লাইডিং ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

লিভারপুলে খেলা উরুগুয়ের স্ট্রাইকার নুনোজ প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন। কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাসকে সেভাবে উরুগুয়ে সমস্যায় ফেলতে পারেনি। ৬৮ মিনিটে ভার্গাস প্রথম সেভ করেন নিকোলাস দে লা ক্রুজের নেওয়া শট।

খেলার যখন মিনিট ২৫ বাকি তখন নামানো হয় উরুগুয়ের সর্বাধিক গোলদাতা লুইস সুয়ারেজকে। ৭১ মিনিটের তাঁর একটি শট পোস্টের বাইরের দিকে লাগে। ফলে তিনিও সামগ্রিকভাবে দাগ কাটতে ব্যর্থ।

কলম্বিয়ার জয়ের ব্যবধান বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। মাতেউস উরিবে ৮৮ মিনিটে একটি সুযোগ হাতছাড়া করেন। এরপর স্টপেজ টাইমে তাঁর একটি শট প্রথমে উরুগুয়ের গোলরক্ষক সের্হিও রোচেতের গায়ে লাগে এবং তারপর প্রতিহয় হয় ক্রসবারে।

২০০১ সালে আয়োজক দেশ হিসেবে কলম্বিয়া কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই প্রথমবার তারা ফাইনালে উঠল। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। উরুগুয়ে ও কানাডা খেলবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+