Copa America 2024: কোস্টারিকা ম্যাচ দিয়েই অভিযানে নামছে ব্রাজিল, রিয়ালের তারকারাই ভরসা দোরিভালের
জয় দিয়েই কোপা অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরে(ভারতীয় সময় অনুসারে) মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের আসরে নামছে 'নতুন' ব্রাজিল। প্রতিপক্ষ কোস্টারিকা। ২০০২ সালের পর বিশ্বকাপ না জেতা ব্রাজিল শেষ কোপা জেতা ২০১৯ সালে। এবারের কোপাতে একদিকে যেমন ব্রাজিলের কাছে দশম খেতাব জয়ের লক্ষ্য থাকবে তেমনই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও।
কোস্টা রিকার বিরুদ্ধে রড্রিগো-এন্ড্রিক-ভিনিসিয়াস জুনিয়র শুরু থেকে খেলবে, সেই সম্ভাবনাই বেশি। আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদে রড্রিগো-ভিনিসিয়াসের সঙ্গে যোগ দেবেন এন্ড্রিক। এখন থেকেই তঁাদের জুটি নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষত এন্ড্রিককে নিয়ে। এছাড়াও নজর থাকবে রিয়ালের আরও এক ফুটবলার মিলিতাও-র দিকে। ফলে এবারের কোপাতে ব্রাজিলের ভরসা রিয়াল মাদ্রিদের তারকারাই।

তরুণ ব্রাজিলের অন্যতম মুখ ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারিগরকে চলতি কোপায় বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন কোচ দোরিভাল। ২০২২ সালে বিশ্বকাপে ভিনি ছিলেন দলের অন্যতম তরুণ তুর্কি। এবার ভিনিসিয়াস দলের বড় অস্ত্র। ক্লাব ফুটবলে আরও শানিত হয়েছেন।
চোটের জন্য নেইমার নেই। ফলে এবার কোপায় ১০ নম্বর জার্সি পাচ্ছেন রড্রিগো। পেলে, জিকো, রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাকার মতো সাম্বা কিংবদন্তিরা জার্সি পরেই খেলেছেন। কোস্টারিকা ম্যাচের আগে রড্রিগো বলছিলেন, "ফুটবলবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটা পরার সুযোগ পাচ্ছি, সেটা আমার কাছে সম্মানের। সঙ্গে দায়িত্বেরও। আমি সেই দায়িত্ব পালনে তৈরি। তবে একা আমিই না, মাঠে সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।
কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে হারিয়েছিল মেক্সিকো-কে। আয়োজক আমেরিকার সঙ্গে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। জয়ই দিয়েই কোপা অভিযান শুরু করাই লক্ষ্য ব্রাজিলের।
ব্রাজিল কোচ জানিয়েছেন, ''ব্রাজিল ফুটবলে পাসিং একটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার প্রাসঙ্গিকতা এখনও রয়েছে, তবে যে হেতু সার্বিক ভাবে বিশ্ব ফুটবলের ধরন পাল্টেছে, তাই আমাকেও তার সঙ্গে মানিয়ে নিতে হবে।''
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications