ব্রেন্টফোর্ডের হয়ে ইপিএলে নামবেন এরিকসেন! ডেনমার্কের তারকা দেখালেন এভাবেও ফিরে আসা যায়
ক্রিশ্চিয়ান এরিকসেন। ডেনমার্কের এই অ্যাটাকিং মিডফিল্ডার গত জুনে ইউরো কাপ চলাকালীনই মাঠে লুটিয়ে পড়েছিলেন। সতীর্থ ও চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেও হৃদরোগে আক্রান্ত হওয়ার এই ঘটনায় অনিশ্চয়তার মুখে পড়েছিল তাঁর ফুটবল কেরিয়ার। এরিকসেন হাসপাতালের বেডে শুয়ে সতীর্থদের শুভেচ্ছা জানান, তাতেই অনুপ্রাণিত হয়ে ডেনমার্ক ইউরোর সেমিফাইনাল অবধি পৌঁছায়। হেরে গিয়েছিল রানার-আপ ইংল্যান্ডের কাছে। এবার এরিকসেনের কামব্যাকে মিলল স্বস্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড এফসিতে ফ্রি এজেন্ট হিসেবেই সই করলেন এরিকসেন। গত মাসেই চিকিৎসকরা এরিকসেনকে ফুটবল খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। গত বছরের জুনে কার্ডিয়াক অ্যারেস্টের পর থেকে পেশাদার ফুটবলে দেখা যায়নি এরিকসেনকে। ইম্প্ল্যান্টেবল কার্ডিওভার্টার-ডিফাইব্রিলেটর নিয়ে ইতালিতে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। সে কারণে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এরিকসেনের সঙ্গে চুক্তি বাতিল করে ইন্টার মিলান। এরপরই ফ্রি এজেন্ট হিসেবে যোগ ব্রেন্টফোর্ডে।
Things you absolutely love to see ❤#BrentfordFC #EriksenJoins pic.twitter.com/FhvDlMLAxL
— Brentford FC (@BrentfordFC) January 31, 2022
বেশ কিছুদিন ধরেই এরিকসেন আয়াক্স আমস্টারডামে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছিলেন। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এরিকসেন, যেখানে দেখা গিয়েছে দূরপাল্লার শটে তিনি দৃষ্টিনন্দন গোল করছেন।
ব্রেন্টফোর্ডের তরফে জানানো হয়েছে, সবরকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই ২৯ বছরের এরিকসেনকে সই করানো হয়েছে। চলতি মরশুমের বাকিটা তিনি এই ক্লাবেই কাটাবেন। ভিডিও বার্তায় এরিকসেনও জানিয়েছেন, তিনি মাঠে ফেরার প্রহর গুনছেন।
Very ready 🙌#BrentfordFC #EriksenJoins https://t.co/Lr3fT5c4jf
— Brentford FC (@BrentfordFC) January 31, 2022
ব্রেন্টফোর্ড এফসি-র হেড কোচ থমাস ফ্রাঙ্ক এরিকসেনের পূর্বপরিচিত। ফ্রাঙ্কের কোচিংয়ে ডেনমার্কের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলেছেন এরিকসেন। ১৮ বছর বয়সেই ডেনমার্কের হয়ে অভিষেক হয় তাঁর। ফ্রাঙ্ক জানিয়েছেন, প্রথম যখন এরিকসেনকে দেখি তখন তাঁর বয়স ১৬। তারপর অনেকটাই সময় কেটে গিয়েছে। ডেনমার্কের তারকা হয়ে ওঠার ফাঁকে ইউরোপে তিনি বিভিন্ন ট্রফি জিতেছেন। তাঁর মতো বিশ্বমানের ফুটবলারকে পাওয়ার দারুণ সুযোগ আমরা হাতছাড়া করিনি। ফিট এরিকসেনকে দ্রুত ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য।
✍ Welcome to Brentford, @ChrisEriksen8 👊#BrentfordFC 🐝 #EriksenJoins pic.twitter.com/O8h5WbdUZ2
— Brentford FC (@BrentfordFC) January 31, 2022
উল্লেখ্য, আয়াক্সের হয়ে পেশাদার ক্লাব ফুটবলে এরিকসেনের অভিষেক হয়েছিল। ২০১৩ সালে যান টটেনহ্যাম হটস্পারে। ২০২০ সালে যোগ দিয়েছিলেন ইন্টার মিলানে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি ফের ফুটবল মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। মনের জোরকে সম্বল করে এগিয়ে যেতে থাকেন এরিকসেন। অবশেষে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। ফলে কার্যত পুনর্জন্মলাভের পর ফের তিনি মাঠে ফেরার অপেক্ষায়। অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরাও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications