মাঝপথেই বন্ধ জাতীয় সঙ্গীত, জেনে নিন চিলের আবেগের কাহিনী
যুবভারতীতে চিলে বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন ঘটল ঘটনা। মাঝপথেই থেমে গেল চিলের জাতীয় সঙ্গীত।
নিয়মের গেঁরোয় আটকে হাঁসফাঁস চিলে। ফিফার নিয়মের কোপ পড়ল যুবভারতীতে। ২০১৪-র মারাকানায় স্পেন বনাম চিলে বিশ্বকাপের ম্যাচে চিলের জাতীয় সঙ্গীত নিয়ে বিস্তর ক্ষোভ দেখা গিয়েছিল চিলের সমর্থকদের মধ্যে। তবে রবিবারের কলকাতায় জাতীয় সঙ্গীতের প্রকৃত মর্যাদা রাখলেন চিলে ফুটবলাররা।

ফিফার নিয়ম অনুযায়ি ৯০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে যে কোনও দেশের জাতীয় সঙ্গীত। কিন্তু চিলের জাতীয় সঙ্গীতের সময় প্রায় ১২০ সেকন্ডের কাছাকাছি । তাই নিয়ম মেনেই ৯০ সেকেন্ড পর মাঠে গান রবিবার থামিয়ে দেওয়া হয়েছিল । কিন্তু গান বন্ধ করেননি চিলের ফুটবলাররা । মাঠে দাঁড়িয়ে পুরো জাতীয় সঙ্গীত শেষ করেন তাঁরা। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল হয়ত যান্ত্রিক ত্রুটির কারণে গান বন্ধ হয়ে গেছে।
কিন্তু পরে চিলে কর্তৃপক্ষের থেকে জানা গেছে ফিফার নিয়মের কোপে তাঁদের জাতীয় সঙ্গীতের হাঁসফাঁশ অবস্থা। তাঁদের দুঃখ জাতীয় সঙ্গীতের সবচেয়ে আবেগের অংশটি বিশ্বের কোনও ফিফা টুর্নামেন্টে কেউ শুনতে পান না। কারণ, ফিফার নিয়মে ৯০ সেকেন্ডের বেশি জাতীয় সঙ্গীত বাজানো হয় না। কিন্তু চিলের জাতীয় সঙ্গীতের সময়টা খানিকটা বেশি।
তাঁরা জানিয়েছেন তাঁরা স্পিকারে গান বন্ধ হয়ে গেলেও পুরোটাই গান। এ নিয়ে আলোচনা হলেও কোনও সমাধানসূত্র না থাকায় এভাবেই ফিফার প্রতিযোগিতায় অর্ধেক বেজেই বন্ধ হয়ে যায় চিলির জাতীয় সঙ্গীত।












Click it and Unblock the Notifications