CFL 2024: কলকাতা লিগে প্রথম জয় মোহনবাগান সুপার জায়ান্টের, টংসিনের গোলে পিয়ারলেস ম্যাচে নিশ্চিত ৩ পয়েন্ট

CFL 2024: কলকাতা প্রিমিয়ার লিগে ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পিয়ারলেসকে হারাল ১-০ গোলে।

চলতি মরশুমে কলকাতা লিগে এটিই সবুজ মেরুনের প্রথম জয়। ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোলটি করেন থুমসল টংসিন।

CFL 2024

প্রিমিয়ার ডিভিশন গ্রুপ এ-তে ভবানীপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। রেনবোর বিরুদ্ধে সবুজ মেরুনের দ্বৈরথ ২-২ গোলে শেষ হয়েছিল। এরপর ডার্বিতে লাল হলুদের কাছে ১-২ গোলে হার।

ডার্বির পর ইমামি ইস্টবেঙ্গল কাস্টমসের কাছে আটকে গেলেও পিয়ারলেস ম্যাচ থেকে বাগান তুলে নিল তিন পয়েন্ট। প্রথমার্ধে খেলা ম্যাড়মেড়ে ছিল। আঁকাবাঁকা দৌড়ে ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে ২৩ মিনিটে গোল করেন টংসিন। পিয়ারলেস গোলকিপার সত্যব্রত মান্না শরীর ছুড়েও বলের নাগাল পাননি।

প্রথমার্ধে খেলার ফল ছিল ১-০। দ্বিতীয়ার্ধে অবশ্য সমতা ফেরানোর মরিয়া লড়াই চালায় পিয়ারসলেস। এমনকী বাগান রক্ষণকে রীতিমতো চাপেই রাখছিলেন পিয়ারলেসের অমরনাথ বাস্কে, স্টিফেনসন পেল, আকাশ মণ্ডলরা। বেশ কয়েকটি ভালো গোলের সুযোগ তৈরিও করেছিল।

সেট পিস বা ফ্রি কিক থেকে গোল করার দুর্বলতাই এদিন ভোগাল পিয়ারলেসকে। ম্যাচের শেষ লগ্নে সালাউদ্দিনের গোলমুখী শট বিপন্মুক্ত করেন পিয়ারলেস গোলরক্ষক। কোনও দলই দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি। তবে আক্রমণ, প্রতি আক্রমণে এই অর্ধের খেলা ছিল বেশ জমজমাট।

ম্যাচের পর মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ডেমি কার্ডোজো বললেন, "খুব ভালো লাগছে। ছেলেরা পরিশ্রম করেছে। সেই ফল পাওয়া গেছে। আশা করছি এই জয়ের ধারা ধরে রাখতে পারব।" মনে করা হচ্ছে, মোহনবাগানের এই জুনিয়র দলই খেলবে ডুরান্ড কাপে। তার কারণ, মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম দলের অনুশীলনই শুরু হচ্ছে ২৯ জুলাই মোহনবাগান দিবস থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+