CFL 2024: মহমেডানের বিরুদ্ধে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাড়ল অপেক্ষা
কলকাতা লিগের মিনিল ডার্বি ড্র হল। মহমেডানের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ শেষ হল ২-২ অমীমাংসিত অবস্থায়। এদিন দু'দুবার পিছিয়ে পড়েও সমতা ফেরাল লাল হলুদ ব্রিগেড। গত ম্যাচে সুরুচি সংঘকে ৫-০ গোলে হারিয়েছিল লাল হলুদ। তবে এই ম্যাচে পয়েন্ট খোয়াতে হল বিনো জর্জের দলকে। এই ম্যাচে জয় না পাওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য অপেক্ষা বাড়ল লাল হলুদের।
আগের ম্যাচগুলিতে ইস্টবেঙ্গল যেমন দুরন্ত খেলেছিল মহমেডান ম্যাচে সেটা মহমেডানের বিরুদ্ধে দেখা গেল না। বিনো জর্জের ছেলেরা নিজেদের পায়ে বেশি রাখতে পারছিলেন না। এদিন ২০ মিনিটে বামিয়া সামাদের গোলে এগিয়ে গিয়েছিল মহমেডান। ৪০ মিনিটে লাল-হলুদকে সমতায় ফেরালেন গোলমেশিন জেসিন টিকে। ফলে প্রথমার্ধের খেলা শেষ হল ১-১ গোলে।

মহমেডানের বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের পয়েন্ট ছিল ১৪ ম্যাচে ৪০। এই ম্যাচে থেকে আরও একটি পয়েন্ট তুলে নিল বিনো জর্জের দল। লাল-হলুদের ঝুলিতে এখন ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট। এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলকে বাকি দুই ম্যাচে একটা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচ ড্র হওয়ায়, পরের দুই ম্যাচ অর্থাৎ ভবানীপুর এফসি ও ডায়মন্ডহারবার এফসি-র মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-হলুদ ক্লাব।
এদিকে ম্যাচ সম্প্রচারের সময় গ্যালারিতে থাকা এক দর্শকের হাতে বন্দুক দেখা যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোরগোল পড়ে যায়। পরে জানা যায় সেটাই নকল বন্দুক।












Click it and Unblock the Notifications