CFL 2024: অপরাজেয় ইস্টবেঙ্গল ফের গ্রুপের শীর্ষে, তিন গোলের ধাক্কায় লাইনচ্যুত ইস্টার্ন রেল

CFL 2024: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ফের গ্রুপের শীর্ষস্থানের দখল নিল ইস্টবেঙ্গল। আজ নিজেদের মাঠে বিনো জর্জের প্রশিক্ষণাধীন দলের জয় ৩-০ গোলে।

প্রথমার্ধে লাল হলুদ ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হয়। সাত ম্যাচের ৬টিতে জিতে ১৯ পয়েন্ট নিয়ে লাল হলুদ শীর্ষে। গোলপার্থক্যে এগিয়ে ভবানীপুরের চেয়ে।

CFL 2024

আজ ইস্টবেঙ্গলের একাদশে ছিলেন গোলকিপার আদিত্য পাত্র, এডউইন সিডনি বংশপাল হেনরি, হীরা মণ্ডল, সুনীল বাঠালা, জেসিন টিকে, আমন সিকে, তন্ময় দাস, মহীতোষ চাকলাদার, আজাদ সাহিম টি, সুমন দে ও মহম্মদ মুশারফ।

ম্যাচে আগাগোড়াই বল দখলের লড়াইয়ে আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের রক্ষণ বা গোলকিপারকে সেভাবে চাপেই ফেলতে পারেনি ইস্টার্ন রেল। ম্যাচের ৩৩ মিনিটে মহম্মদ মুশারফের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৪২ মিনিটে দারুণ প্লেসমেন্টে গোল করেন আমন সিকে।

বিরতিতে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল ২-০ গোলেই। বংশপাল ও আমনকে তুলে নিয়ে বিরতির পর নামানো হয় অবিনাশ শাগোলসেম ও ভিপি সুহেরকে। এই ম্যাচে লাল হলুদের জয়ের ব্যবধান বাড়তেও পারতো, অন্তত যেভাবে প্রচুর সুযোগ তৈরি হয়েছিল।

ম্যাচের ৬৪ মিনিটে আজাদের জায়গায় সুব্রত মুর্মু এবং মুশারফের জায়গায় এনএস অনন্তুকে নামান জর্জ। ৭১ মিনিটে হীরা মণ্ডলকে তুলে নিয়ে মাঠে নামানো হয় তন্ময় ঘোষকে। লাল হলুদের তৃতীয় গোলটি আসে ৭৮ মিনিটে জেসিন টিকের একক প্রচেষ্টায়।

এই জয়ের ফলে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলে নিল ইস্টবেঙ্গল। বি গ্রুপের এক নম্বর জায়গাটিও ফের দখলে নিল। ইস্টবেঙ্গলের গোলপার্থক্য ২০, সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুরের গোলপার্থক্য ১৬। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ক্যালকাটা কাস্টমস আছে তিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+