Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2023: মহমেডান ৫ গোলে হারাল খিদিরপুরকে, প্রয়াত সাদা-কালো সমর্থকের পরিবারের পাশে রাজ্য সরকার

CFL 2023: কলকাতা প্রিমিয়ার লিগে আজকের দিনটি স্মরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকল। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের মহমেডান স্পোর্টিং বনাম খিদিরপুর দ্বৈরথকে চ্যারিটি ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

এই ম্যাচে মহমেডান আজ নিজেদের মাঠে ৫-০ গোলে জয় ছিনিয়ে নিল। যা উৎসর্গ করা হলো ক্লাব অন্ত প্রাণ, মহমেডানের অকাল-প্রয়াত সমর্থক সিরাজউদ্দিনকে। তাঁর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার ও বিভিন্ন ক্লাব।

CFL 2023: মহমেডান ৫ গোলে হারাল খিদিরপুরকে

মহমেডান আজ খিদিরপুরের বিরুদ্ধে জান লড়িয়ে দুরন্ত ফুটবল উপহার দিল। গ্যালারিতে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাদা-কালো ব্রিগেডের হয়ে জোড়া গোল করেন ডেভিড লালাসাঙ্গা। আংগুসানা লুয়াং, বিকাশ সিং ও স্যামুয়েল লালমুয়ানপুইয়া একটি করে গোল করেছেন।

৩১ অগাস্ট মহমেডান মাঠে আর্মি রেডের বিরুদ্ধে প্রিয় দলের খেলা দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওই সমর্থক। আজ মহমেডান-খিদিরপুর ম্যাচের বিরতিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিং রাজ্য সরকারের ক্রীড়া দফতরের তরফে ২ লক্ষ টাকার চেক তুলে দেন সিরাজউদ্দিনের পরিবারের হাতে।

CFL 2023: মহমেডান ৫ গোলে হারাল খিদিরপুরকে

সিরাজউদ্দিন ওরফে রাজকুমারের পুত্র মেরাজউদ্দিনের হাতে রাজ্য সরকারের পাশাপাশি আইএফএ, বিভিন্ন ক্লাব ও ফুটবলপ্রেমীদের তরফেও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আইএফএ-র পক্ষ থেকে দেড় লক্ষ টাকা তুলে দেন সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়া হয়, ছিলেন ক্লাবের কর্তা দেবব্রত সরকার।

এছাড়াও আইএফ-এ'র পক্ষ থেকে দেড় লক্ষ টাকা প্রদান করেন সচিব অনির্বাণ দত্ত। মহামেডান ক্লাবের পক্ষ থেকেও এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় প্রয়াত সমর্থকের পরিবারের হাতে। উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। মহমেডান সমর্থক সাজেদ মোল্লা দেন ১০ হাজার টাকা।

(ছবি- আইএফএ)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+