CFL 2023: শেষ লগ্নে গোলের বন্যা, উয়াড়িকে বড় ব্যবধানে হারাল ইমামি ইস্টবেঙ্গল

কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে বড় ব্যবধানে হারাল বিনো জর্জের দল ম্যাচের ফল ৫-০। প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধে চেনা মেজাজে পাওয়া গেল লাল হলুদ জার্সিধারীদের।

ম্যাচে প্রথমে একটা পেনাল্টি পায় উয়াড়ি। কিন্তু সেটি থেকে তারা গোল করতে ব্যর্থ হয়। পেনাল্টি থেকে গোল করতে পারেননি উয়াড়ির লালমসাঙ্গা। লাল-হলুদ গোলকিপার আদিত্য পাত্র ব্যর্থ করেন লালমসাঙ্গার প্রয়াস। এরপর প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশূণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

ইবি

লাল হলুদ ঘরের মাঠে প্রথমার্ধে কোনও গোলমুখ খুলতে পারেনি। ইস্টবেঙ্গল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছিল। তার মধ্যে ইস্টবেঙ্গলের গুরনাজ ও আমনের ১টি করে শট পোস্টে লাগে।প্রথমার্ধের ফলাফল দেখে রীতিমতো হতাশ হয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বিনো জর্জের চেলেরা।

৫৩ মিনিটে ইস্টবেঙ্গলের হায়ে গোলটি করেন দীপ সাহা। গুরনাজ সিংয়ের নিখুঁত সেন্টার থেকে গোলটি করেন তিনি। ৬৯ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা তন্ময় দাস গোল করে ব্যবধান বাড়ালেন। কিন্তু শুরু থেকে ডিফেন্স আগলে থাকা উয়াড়ি যেন শেষে এসে খেই হারিয়ে ফেলল।

খেলার শেষ লগ্নে খুলে যায় উয়াড়ির ফ্লাডগেট। দ্রুত তিন-তিনটি গোল করে লাল হলুদ। লাল-হলুদ ব্রিগেডের হয়ে অভিষেক কুঞ্জম ৩-০ করেন। তার পরে আমনের গোলে ইস্টবেঙ্গলের ব্যবধান বেড়ে হয় ৪-০। ম্যাচের শেষ লগ্নে অভিষেক কুঞ্জম নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন।রেফারি প্রণয় সাহা সাত মিনিট ইনজুরি টাইম খেলিয়েছেন। তার মধ্যেই দুটি গোল হয়েছে।

ইবি

ইস্টার্ন রেলকে হারানোর পর এবার উয়াড়িকে পাঁচ গোল দিল লাল হলুদ। ডুরান্ড কাপ শুরুর আগে যা বাড়তি স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে।

১লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে সোমবার বাংলাদেশ থেকে লাল হলুদ তাঁবুতে আসেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম, পুত্র আজমান সালিদ, প্রাক্তন খেলোয়াড় আসলাম ও ঘাউস, সাথে বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সভাপতি হারুনুর রশিদ ও বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদ। আগামীকাল তাঁদের সংবর্ধনা এবং বিশেষ পুরস্কার দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+