CFL 2023: ময়দানে আর্বিভাবেই চমক ডায়মন্ডহারবারের, মোহনবাগান এসজিকে হারিয়ে বড় বার্তা অভিষেকের
আবির্ভাবেই চমক ডায়মন্ড হারবারের। মহমেডানের পর কিবু ভিকুনার দল হারাল মোহনবাগান এসজিকে। দুটোই স্প্যানিশ কোচের প্রাক্তন দল। বাগানকে আই লিগ জিতিয়েছিলেন কিবু। ডায়মন্ড হারবারের দায়িত্ব নিয়েই চমক দিলেন। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের গ্রুপ পর্বের ম্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ডহারবার এফসি সবুজ মেরুনকে হারাল ১-০ গোলে।
চলতি বছরেই কলকাতা লিগে প্রথমবার অভিষেক ঘটে ডায়মন্ডহারবার ক্লাবের। বয়সের দিক থেকে নবীন হলেও যে দলের কর্ণধারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে হেভিওয়েট হবে তা সহজেই অনুমেয়। তাই ময়দানের আর্বিভাব লগ্নেই একের পর এক চমক দেয় তাঁরা। আগেই সুপার সিক্স নিশ্চিত করেছিল। তার উপর হারিয়েছিল শতাব্দী প্রাচীন মহমেডান ক্লাবকে। এবার মোহনবাগান এসজিকেও পরাজিত করল অভিষেকের ক্লাব।

১০ জনে খেলেও শক্তিশালী মোহনবাগান এসজির বিরুদ্ধে জয়। স্বভাবতই জয়ের নিজের খুশি গোপন রাখেননি ডায়মন্ডহারবার দলের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, '১০ জনে খেলে ডায়মন্ডহারবার দলের অবিশ্বাস্য জয়।কিবু ভিকুনা এবং দলের সমস্ত ফুটবলারদের আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি।' সেইসঙ্গে আরও এগিয়ে চলার বার্তা দেন তৃণমূল সাংসদ।
Unbelievable triumph by DHFC that too with 10 players in an awe-inspiring exhibition of unabated prowess. Heartfelt gratitude to the boys and @lakibuteka for instilling an unyielding faith in the realization of our aspirations. Onward, upward, and forward we relentlessly march!💪🏻
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023
এক ঘণ্টারও বেশি সময় ১০ জনে খেলেও মোহনবাগানকে হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ম্যাচের প্রথম মিনিটেই সুপ্রিয় পণ্ডিতের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার।ডায়মন্ড হারবার ম্যাচের অধিকাংশ সময়ে ১০ জনে খেলেছে। তাদের অয়ন মন্ডল ৩৬ মিনিটে দু'বার হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। বাকি সময়ে ১০ জনের ডায়মন্ড হারবারকেও হারাতে পারল না মোহনবাগান।
শুরু থেকে গোলের মুখই খুলতে পারল না মোহনবাগান। গোলটা কী করে করতে হয়, সেটাই বোধহয় ভুলে গিয়েছেন সবুজ-মেরুন স্ট্রাইকাররা। একাধিক সুযোগ নষ্ট করে ম্যাচ হেরে তার খেসারত দিন বাগান ব্রিগেড। কিয়ান নাসিরিরা একের পর এক সুযোগ নষ্ট করলেন। কার্ড সমস্যায় ডাগ আউটে ছিলেন না কোচ বাস্তব রায়।

ইমামি ইস্টবেঙ্গল ৩০ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে গিয়েছে। মহামেডান পেয়েছে ২৯ পয়েন্ট। তারা এদিন নিজেদের মাঠে খিদিরপুরকে হারিয়ে ৫-০ গোলে।মোহনবাগান এসজি মাত্র ২৪ পয়েন্ট নিয়ে লিগের সুপার সিক্সে গেল। এতে করে তারা চাপে থাকবে। কারণ লিগের গ্রুপ পয়েন্ট সুপার সিক্সে ক্যারি ফরোয়ার্ড হবে। বাকি পাঁচ দলের পয়েন্ট মোহনবাগান এসজির থেকে বেশি। ডুরান্ড জয়ের পর বাগানের থেকে বেড়েছে প্রত্যাশা। সেখানে কলকাতা হতাশা জনক পারফরম্যান্স করলে সমর্থকরা যে খুশি্ হবেন না তা বলাই বাহূল্য।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications