ফিফা বিশ্বকাপ ২০১৪: ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু ব্রাজিলের

এদিন দুরন্ত খেললেও রেফারির হলুদ কার্ড দেখতে হয় নেইমারকে। নেইমারই এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড খেলেন। এদিন ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন অস্কার।
খেলার অর্ধসময়েই ১-১ গোল হয়ে গিয়েছিল। বিরতি পর্যন্ত ৬৪ শতাংশ সময়ই ব্রাজিল বলের অধিকারে ছিল। অর্থাৎ প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক খেলা খেলছিলেন ব্রাজিল ফুটবলাররা। ৭০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নেইমারের গোলে ২-১ গোলে খেলায় ফেরে ব্রাজিল। অতিরিক্ত সময়ে অস্কার দুই দলের ব্যবধান বাড়িয়ে ৩-১ গোলে খেলা শেষ করেন।
এ বার ব্রাজিলের তারকা নেইমারকে ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। গত বছর কনফেডারেশন কাপে বুঝিয়ে দিয়েছেন যে, কত বড় জাদু আছে তাঁর পায়ে। এ বার ব্রাজিলের মিডফিল্ড থেকে ডিফেন্স, দু'টোই মজবুত। তাই সতীর্থদের সাহায্যে বিপক্ষকে চূর্ণ করে দিতে বেশি সময় লাগবে না নেইমারের, এটা বুঝিয়ে দিলেন প্রথম ম্যাচেই। শুরুতেই এমন দারুণ পারফরম্যান্স নিঃসন্দেহে মানসিকভাবে অনেকটা উজ্জীবিত করবে ব্রাজিল শিবিরকে। গ্রুপের পরবর্তী ম্যাচেও নেইমার জ্বলে উঠবেন, এই আশাতে বুক বেঁধেছে সাম্বার দেশ। শুধু কী ব্রাজিল, নেইমারের খেলা দেখে গোটা বিশ্বই মুগ্ধ। থ্রি চিয়ার্স ফর নেইমার!












Click it and Unblock the Notifications