Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিকাশ জাইরুর সম্পর্কে এই তথ্যটি আপনার অজানা ছিল

জেনে নিন কী খেতে ভালবাসেন বিকাশ জাইরু।

বিকাশ জাইরু, ভারতীয় ফুটবল মহলে বেশ পরিচিত একটি নাম। দীর্ঘ দিন ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সিকিমের এই মিডফিল্ডার।

বিকাশ জাইরুর সম্পর্কে এই তথ্যটি আপনার অজানা ছিল

ওএনজিসি দিয়ে শুরু, তার পর একে একে রাংদাজিদ ইউনাইটেড, মুম্বই টাইগার্স, সালগাওকার, ইস্টবেঙ্গল হয়ে বর্তমানে তাঁর ঠিকানা আইএসএলের দল জামশেদপুর এফসি। জাইরুর বিশ মাখানো ক্রস বা নিখুঁত প্লেসিংয়ে গোল, সবই ফুটবলপ্রেমীদের মনে টাটকা।

এখনও লাল-হলুদ সমর্থকদের মনের অন্দরে রয়ে গিয়েছেন ছোট্টখাট্ট চেহারার এই ফুটবলারটি।

আসন্ন ইন্টারকন্টিনেন্টল কাপের জন্য তিরিশ জনের ভারতীয় দলেও ডাক পেয়েছেন তিনি।
কিন্তু ফুটবলের পাশাপাশি আর কী বেশি ভালোবাসেন জাইরু জানেন?

উত্তর জানলে অবাক হতে হয়। জাইরু নাকি খেতে বেশ ভালোবাসেন। নিজে মুখেই এই কথা বেশ কিছু জায়গায় বলেছেন তিনি। কিন্তু কী খেতে বেশি ভালবাসেন তিনি?

সমর্থকদের জন্য় সেই রহস্য নিজেই ফাঁস করলেন বাঁ পায়ের এই শিল্পী ফুটবলার। জাইরু জানান মোমো তাঁর সব থেকে পছন্দের খাবার। এমনকী কখনও রেস্টুরেন্টে খেতে গেলেও তিনি বারবার মোমোই অর্ডার করেন।
জাইরু বলেন, 'মোমোই আমার প্রিয়। কারণ ছোট থেকেই আমি এটা খেয়ে আসছি। ভেজ বা নন ভেজ সব ধরনের মোমোই আমার পছন্দ।'

We don't think anyone loves Momos as much as @bikash_jairu does! 😛

Did you guess his choice right?#JamKeKhelo pic.twitter.com/EcFitBBIaM
— Jamshedpur FC (@JamshedpurFC) May 9, 2018

বাড়িতেও স্ন্যাকস হিসেবে তাঁর প্রথম পছন্দ যে মোমো তা-ও জানাতে ভোলেননি বিকাশ জাইরু। শুধু একা বিকাশই নয়, তাঁর পরিবারের অধিকাংশ সদস্যেরই প্রিয় খাবার মোমো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+