আইএসএলে সুনীল ছেত্রীর নয়া নজির! এফসি গোয়াকে রুখে দিল বেঙ্গালুরু এফসি
আইএসএলে ব্যাম্বোলিমে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলো। খেলার ফল ১-১। পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠে আসতে দুই দলের কাছেই তিন পয়েন্ট পাওয়া জরুরি ছিল। কিন্তু তা হলো না। প্রথমার্ধে এগিয়ে থেকেও সুনীল ছেত্রীর গোল রুখে দিল গোয়ার জয়।

প্রথমার্ধে জমজমাট খেলাই হয়েছে। বেঙ্গালুরু এফসি শুরু থেকেই পজিটিভ ফুটবল খেলে বেশ কিছু আক্রমণ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি। দেরিতে হলেও লড়াইয়ে ফেরে এফসি গোয়া। প্রথম ৪৫ মিনিটের দ্বিতীয়ার্ধে তারাই তুলনামূলকভাবে ভালো ফুটবল উপহার দেয়। কয়েকটি আক্রমণ তৈরি করার পর ৪১ মিনিটের মাথায় আসে প্রথম গোল। কর্নার থেকে বক্সে যে বলটি ভাসিয়েছিলেন জর্জ অর্টিজ, তাতে মাথা ছুঁইয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি ডাইলান ফক্স। বিরতিতে এই গোলটির সুবাদেই এগিয়ে ছিল এফসি গোয়া।
.@dylfoxy grabbed the Hero of the Match award for his goal and a good defensive performance against Bengaluru FC! 💪#BFCFCG #HeroISL #LetsFootball | @FCGoaOfficial pic.twitter.com/3mvGGyYJh4
— Indian Super League (@IndSuperLeague) January 23, 2022
৬১ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর গোলে সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি। ডান প্রান্ত থেকে বক্সে মারা ক্রস রাখেন প্রিন্স ইবারা, সুনীল ছেত্রীর জোরালো হেডারে বল জালে জড়ায়। গোল করলেও কোনও সেলিব্রেশনে মাতেননি সুনীল। আইএসএলে এটি বেঙ্গালুরু অধিনায়ক সুনীলের ৪৮তম গোল। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা ফেরান কোরোমিনাসকে এদিন স্পর্শ করলেন সুনীল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে সুনীলের একটি শট ক্রসবারে লেগে ফিরে না এলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত বেঙ্গালুরু এফসি।
A goal that meant so much! 🔵@bengalurufc skipper @chetrisunil11 ended his goal-drought to become the joint-top goal scorer in #HeroISL history 🙌🏻#BFCFCG #LetsFootball pic.twitter.com/xK46NaayhS
— Indian Super League (@IndSuperLeague) January 23, 2022
২০১৫ সালে মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল প্রথম খেলেন সুনীল ছেত্রী। প্রথম ভারতীয় হিসেবে সেবারই আইএসএলে হ্যাটট্রিক করেছিলেন। আরও একটি মরশুম মুম্বইয়ে কাটিয়ে ২০১৭ সাল থেকে বেঙ্গালুরু এফসির হয়েই আইএসএলে খেলছেন। ২০১৭-১৮ মরশুমে সুনীল ২১টি ম্যাচে ১৪টি গোল করেছিলেন। প্রথম আইএসএল মরশুমেই বেঙ্গালুরুকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় অবদান রাখেন ভারত অধিনায়ক। ২০১৮-১৯ মরশুমে সুনীলের অধিনায়কত্বেই বেঙ্গালুরু আইএসএল খেতাব জেতে। ৬টির মধ্যে পাঁচটিতেই সুনীল ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতাও হন। এই ড্রয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রইল এফসি গোয়া। অষ্টম স্থানে বেঙ্গালুরু এফসি। ১২ ম্যাচে সুনীলের দলের সংগ্রহেও ১৪ পয়েন্ট। গোলপার্থক্যে এফসি গোয়ার চেয়ে এগিয়ে বেঙ্গালুরু।












Click it and Unblock the Notifications