Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লুকাকুর জোড়া ফলায় চূর্ণ পানামা, বেলজিয়াম বোঝাল বিশ্বকাপের আসরে তারা তৈরি

সবসময় সকাল দেখে বোঝা যায় না দিনটা কেমন যাবে। তেমনই বেলজিয়াম-পানামা ম্যাচের প্রথম ৪৫ মিনিট দেখে বোঝা যায়নি, দ্বিতীয়ার্ধে ঝড় উঠতে চলেছে।

সবসময় সকাল দেখে বোঝা যায় না দিনটা কেমন যাবে। তেমনই বেলজিয়াম-পানামা ম্যাচের প্রথম ৪৫ মিনিট দেখে বোঝা যায়নি, দ্বিতীয়ার্ধে ঝড় উঠতে চলেছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্টিনেসের গোলে এগিয়ে যাওয়ার পরই জোড়া ফলা লুকাকুর। শেষ পানামার যাবতীয় জারিজুরি। ৩-০ গোলে নবাগত পানামাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হ্যাজার্ডরা।

লুকাকুর জোড়া ফলায় চূর্ণ পানামা, বেলজিয়াম তৈরি

নবাগত দল হলেও, তাঁরা যে যোগ্যতা দেখিয়েই বিশ্বকাপের টিকিট অর্জন করেছে, তা প্রথম মিনিট থেকেই বুঝিয়ে দিচ্ছিল পানামার ফুটবলাররা। প্রথমার্ধের ৪৫ মিনিটে বেলজিয়ামের বিরুদ্ধে সমানে সমানে লড়াই চালিয়ে যায় আফ্রিকার দেশটি। দু-দু'বার তাদের গোলরক্ষককে অবধারিত পতন রোধ করতে হয় ঠিকই, কিন্তু পানামাও পৌঁছে যায় গোলের কাছে।

Next up for #BEL and #PAN...@BelRedDevils: #TUN @fepafut: #ENG #WorldCup pic.twitter.com/xQjFHbFMe9
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 18, 2018

প্রথম ৪৫ মিনিটে তাঁদের এই লড়াই অবশ্য ব্যর্থ হয়ে গেল দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৭ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূর থেকে রিভার্স অ্যাঙ্গেলে যে বল রাখলেন মার্টিনেস, তা বাঁচানো সম্ভব ছিল না পানামার গোলরক্ষক পেনেডোর পক্ষে। তবু লড়াই ছাড়ল না পানামা। বেলজিয়ামের বিরুদ্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালাল তাঁরা।

📸: @RomeluLukaku9 // @BelRedDevils // #BELPAN pic.twitter.com/D6hw5tO2uj
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 18, 2018

৫৪ মিনিটের মাথায় প্রায় গোল করেও ফেলেছিলেন মুরিলো। বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোজ কর্নারের বিনিময়ে পতন রোধ করেন। পানামা পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। এমন সময়ই বেলজিয়াম দ্বিতীয় গোলের সন্ধান পায়। ৬৯ মিনিটের মাথায় ব্রুনেইয়ের ক্রসে মাথা ছুঁইয়ে গোল তুলে নেন লুকাকু।

আর ছ'মিনিটের মাথায় ফের গোল। এবার হ্যাজার্ডের দৌড় আর তারপরই বাড়ানো বল ধরে অসাধারণ ফিনিশ লুকাকুর। এই গোলের সঙ্গেই পানামার বিরুদ্ধে জয় প্রায় পাকা করে ফেলে পানামা। তবু এদিন পানামা যে লড়াই চালিয়ে গিয়েছে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত তা নবাগত দলের পক্ষে সুখকর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+