Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউরোপা লিগে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে ঘরের ছেলের কাছেই আটকে গেল বার্সেলোনা

ইউরোপা লিগে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে ঘরের ছেলের কাছেই আটকে গেল বার্সেলোনা

ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গোলশূন্য ড্র করল বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গালাতাসারের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও কাঙ্খিত গোলের দেখা পেল না বার্সেলোনা।

 ইউরোপা লিগে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে ঘরের ছেলের কাছেই আটকে গেল বার্সেলোনা

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই নিয়ন্ত্রণের ছিল বার্সার। ক্যাম্প ন্যূ'তে প্রথম থেকেই বার্সা চেপে ধরেছিল তুরস্কের দলটিকে। প্রথমার্ধের শাঁড়াশি চাপ দ্বিতীয়ার্ধে আরও বাড়ায় জাভি'র ছেলেরা কিন্ত কোনও ভাবেই ইস্তানবুলের দলের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি কাতালান দলটি।

প্রথমার্ধে ৬৭ শতাংশ বল পজিশন ছিল বার্সার দখলে। মোট চারটি শট গোলরক্ষক করে নিয়েছিলেন ডিপেই ট্রাওরেরা যার মধ্যে গোলে ছিল দু'টি। দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ আরও বেশি থিল বার্সেলোনার দখলে। মোট ৭০ শতাংশ বল নিয়ন্ত্রণ করেছিল বার্সা। তবে, এই অর্ধে আক্রমণের ঝাঁঝ বেশি থাকলেও নিশানায় ঠিক ছিলেন না টোরেস বা জর্ডি আলবারা। গোল লক্ষ্য করে নেওয়া ১২টি শটের মধ্যে মাত্র দুইটি ছিল গোলে। গোটা ম্যাচে ৬৮ শতাংশ বল নিয়ন্ত্রণ ছিস বার্সেলোনার দখলে।

১৬টি গোললক্ষ্য করে নেওয়া শটের মধ্যে চারটি ছিল অন টার্গেট। মোট ১৩টি কর্নার এই ম্যাচে পেয়েছিল বার্সা কিন্তু একটি থেকেও কোনও লাভ ওঠাতে পারেনি তারা। তবে, একটি ক্ষেত্রে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ফ্র্যাঙ্কি ডি'য়ং-এর একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়।

ফিরতে লেগের ম্যাচে ১৭ মার্চ ইস্তানবুলের নেফ স্টেডিয়ামে গালাতাসায়ারের মুখোমুখি হবে বার্সেলোনা। এ দিন ম্যাচের শেষে গালাতাসায়ারের গোলরক্ষকের দায়িত্ব সামলানো ইনাকি পেনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় জাভিকে। বার্সেলোনা থেকেই এই মরসুমে তুরস্কের ক্লাবে লোনে গিয়েছেন ইনাকি।

গোটা ম্যাচে চারটি নিশ্চিত গোল বাঁচান বার্সেলোনার হাত ধরে তৈরি হওয়া এই গোলরক্ষক। এক কথায় বলা যায়, বার্সেলোনার তৈরি ফুটবলারই আটকে দিল বার্সাকে। প্রথম দলে সুযোগ দিতে না পারায় তুরস্কের দলে তরুণ গোলরক্ষককে লোনে পাঠিয়েছিল বার্সা, কিন্তু সেই গোলরক্ষকের বিশ্বস্ত হাতই আটকে দিল প্যারেন্ট ক্লাবের সমস্ত জারিজুরি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+