তুরস্কের দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, ইউরোপা লিগের শেষ আটে বার্সেলোনা
তুরস্কের দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, ইউরোপা লিগের শেষ আটে বার্সেলোনা
ইউরোপা লিগের শেষ আটে জায়গা করে নিল বার্সেলোনা। পিছিয়ে পডেও তুরস্কের দল গালাতাসায়েরকে ২-১ গোলে পরাস্থ করে কোয়ার্টর ফাইনালে জায়গা করে নিল বার্সা।

প্রথম লেগে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে ক্রমাগত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ফলে ন্যূ ক্যাম্পে খেলার ফলাফল ছিল ০-০। প্রথম লেগের ম্যাচে কোনও ফলাফল না হওয়ায় দ্বিতীয় লেগের ম্যাচে যে জিতত সেই পৌঁছে যেত শেষ আটে। নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে ম্যাচ হলেও শেষ পর্যন্ত অসাধ্য সাধণ করতে পারল না তুরস্কের দল।
ম্যাচের ২৮ মিনিটে আলেক্সজান্ড্রু কিচালডুর পাস থেকে দলের অধিনায়ক মার্কাও-এর গোলে এগিয়ে যায় গালাতাসায়ের। কিন্তু এই লিড দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দলের প্রধান ডিফেন্ডার তথা অধিনায়কের গোলের ৯ মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফিরিয়ে আনে বার্সেলোনা। ফেরান টোরেসের পাস থেকে পেড্রির গোলে ম্যাচে ৩৭ মিনিটে ম্যাচে ফেরে কাতালান ক্লাবটি।
প্রথমার্ধে আর কোনও গোল হয়নি, তবে গোল করার সুযোগ তৈরি হয়েছিল একাধিক। গালাতাসায়ের অল্প কিছু ক্ষেত্রে টার্গেটে বল রাখলেও বার্সেলোনা একাধিক সুযোগ তৈরি করেছিল প্রথমার্ধে বল নিয়ন্ত্রণের ৬৮ শতাংশই ছিল বার্সার দখলে।
প্রথমা্র্ধ যে গতিতে শেষ করে বার্সা ড্রেসিংরুমে ফিরেছিল সেই একই ঝাঁঝ বজার রেখে শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। ফলও পায় হাতেনাতে। ৪৯ মিনিটে বার্সেলোর হয়ে ম্যাচে জয় সূচক গোলটি করেন আর্সেনাল থেকে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে লিওনেল মেসির পুরনো ক্লাবে যোগ দেওয়া পিয়েরে এমরিক আয়ুবামিয়াং। তাঁকে গোলের ঠিকানা লেখা পাসটি বাড়ান ফ্র্যাঙ্কি ডি জং।
২-১ গোলের ব্যবধানে শেষ পর্যন্ত জয় এলেও আরও অনের বেশি গোলে ম্যাচটি জিততে পারত বার্সা। দ্বিতীয়ার্ধে বার্সা তিনটি সুযোগ তৈরি করেছিল, যার মধ্যে নিশ্চিত গোল আসতে পারত দু'টি থেকে কিন্তু সেই তিনটির একটিকেও কাজে লাগাতে পারেনি জাভির দল। ইউরোপা লিগের শেষ আটে বার্সেলোনার প্রতিপক্ষ রেঞ্জার্স। স্কটল্যান্ডের ক্লাবটি শেষ ষোলোর ম্যাচে পরাজিত করে এফ কে ক্রিভেনা ভেজদাকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications