আইএসএল-এ ওড়িশার সঙ্গে ড্র করেও পয়লায় স্থায়ী এটিকে
আইএসএল-এ ওড়িশার সঙ্গে ড্র করেও পয়লায় স্থায়ী এটিকে
আইএসএল-এ জয়যাত্রা থামল এটিকে-র। তবে ওড়িশা এফসি-র সঙ্গে ড্র করেও লিগ তালিকার পয়লা নম্বর স্থান ধরে রাখল আন্টোনিও লোপেজ হাবাসের দল। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছে কলকাতার দল। সম পরিমাণ ম্যাচ খেলে ৫ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ওড়িশার অবস্থান লিগ তালিকার ছয় নম্বরে।
পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্য়াচে ওড়িশার এফসি-র মুখোমুখি হয়েছিল এটিকে। দুই দলের মধ্যে ম্যাচের প্রথম থেকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই গোল দিতে পারেনি। তবে ম্যাচে একাধিক গোলের সুযোগ পায় দুই দলই। প্রথমার্ধে ওড়িশার পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি।
Revisit stills 📸 from @OdishaFC's new home when they faced @ATKFC last night in a 0-0 draw. #OFCATK #HeroISL #LetsFootball #TrueLovehttps://t.co/f1ZxegYsY3
— Indian Super League (@IndSuperLeague) November 25, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হার দিয়ে এবারের আইএসএলে নিজেদের অভিযান শুরু করেছিল এটিকে। যদিও এরপর ঘুরে দাঁড়ায় হাবাসের দল। হায়দরাবাদ এফসি, চেন্নাইইন এফসি ও জামশেদপুর এফসি-কে হারিয়ে লিগ তালিকার শীর্ষ স্থান দখল করে এটিকে। এই স্থান কলকাতার দল কতদিন ধরে রাখতে পারে, সেটাই দেখার।
In search of goals and points, @ChennaiyinFC and @HydFCOfficial hope to finally kickstart their campaign! 👊
Read more in our #CFCHFC preview 👇
 #HeroISL #LetsFootball #TrueLove https://t.co/ew8aqz64pB
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আজ নয়াদিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্য়াচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হতে চলেছে চেন্নাইইন এফসি। লিগ তালিকায় সম্মানজনক স্থানে পৌঁছতে ম্যাচ জিততে বদ্ধপরিকর দুই দলই। দক্ষিণের এই ডার্বিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে।
Click it and Unblock the Notifications