উইলিয়ামসের গোলে চেন্নাই-কে হারিয়ে আইএসএল শীর্ষে এটিকে

ডেভিড উইলিয়ামসের গোলে চেন্নাইইন এফসি-কে হারিয়ে আইএসএল তালিকার শীর্ষে পৌঁছল এটিকে। অন্যদিকে ভালো খেলেও হার হজমের পর কিছুটা হলেও হতাশ জন গ্রেগরির দল।

ডেভিড উইলিয়ামসের গোলে চেন্নাইইন এফসি-কে হারিয়ে আইএসএল তালিকার শীর্ষে পৌঁছল এটিকে। অন্যদিকে ভালো খেলেও হার হজমের পর কিছুটা হলেও হতাশ জন গ্রেগরির দল।

উইলিয়ামসের গোলে চেন্নাই-কে হারিয়ে আইএসএল শীর্ষে এটিকে

আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই-র জহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই বারের চ্যাম্পিয়ন দুই দল। হাই ভোল্টোজ এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়েছিল আগে থেকেই। ম্যাচ শুরুর পর তা আরও বাড়িয়ে দেন এটিকে ও চেন্নাইইনের খেলোয়াড়েরা। প্রথামার্ধে দুই দলের মধ্যে লড়াই হয় হাড্ডাহাড্ডি। যদিও ওই অর্ধে চেষ্টা করেও কোনও দলই গোল পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে ঝাঁঝ বাড়ায় আন্তোনিও হাবাসের দল। ঝটিতি আক্রমণে গোল করে অ্যাওয়ে দলকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। আইএসএলের এক হাজারতম গোল আসে অস্ট্রেলিয় স্ট্রাইকারের বুট থেকে। ঘরের মাঠে এই অপমান সহ্য করার পাত্র ছিলেন না চেন্নাইইনের খেলোয়াড়েরাও। গোল শোধ দেওয়ার জন্য মরিয়া ওঠেন তাঁরা। গোল না পাওয়ার হতাশায় বেশি কয়েকটি গুরুতর ফাউলও করে হোম টিম।

ম্যাচের শেষ দশ মিনিটে খেলার দখল চলে যায় চেন্নাইইন এফসি-র পকেটে। এটিকে-র গোলমুখে একের পর এ আক্রমণ তুলে আনতে থাকে তারা। সেই সময় বেশ কয়েকটি গোলের সহজ সুযোগও নষ্ট করেন চেন্নাই-র ফুটবলাররা। আইএসএলে নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেছে এটিকে। অন্যদিকে তিন ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট অর্জন করা চেন্নাইইন রয়েছে লিগ তালিকার অষ্টম স্থানে।

বৃহস্পতিবার আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। ম্যাচ জিততে মরিয়া দুই দলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+