আইএসএলের প্লে-অফে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ ওডিশা এফসি, শক্তি বাড়ছে সবুজ মেরুনের

আইএসএলের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে এটিকে মোহনবাগান লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থান পাকা করেছে। ফলে ৩ মার্চ ঘরের মাঠে ওডিশা এফসির বিরুদ্ধে প্লে-অফ খেলবে সবুজ মেরুন।

এটিকে মোহনবাগান টানা আটটি ডার্বিতে জয়লাভ করল। তার মধ্যে ৬টিই আইএসএলে। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্লাভকো ডামজানোভিচ ও দিমিত্রি পেত্রাতোসের গোলে জয়লাভ করেছে সবুজ মেরুন। সেই সঙ্গে বেঙ্গালুরু এফসিকে গোলপার্থক্যে পিছনে ফেলে তৃতীয় স্থান দখল করে নিয়েছে। যার জন্য প্লে-অফ ঘরের মাঠেই খেলতে পারবে হুয়ান ফেরান্দোর দল।

প্লে-অফে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ ওডিশা এফসি

(ছবি-এফএসডিএল)

ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলটি করেন স্লাভকো ডামজানোভিচ। এরপর কিয়ান নাসিরির গোলমুখী শট কোনওরকমে ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিৎ সিং বাঁচালেও ফিরতি বল জালে জড়িয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। এর আগে তাঁর একটি শট পোস্টে লেগেও ফিরে এসেছিল। এই জয়ের সুবাদে ২০ ম্যাচে হুয়ান ফেরান্দোর দলের পয়েন্ট হলো ৩৪। জয় ১০টিতে, ড্র ৪টি, হার ৬টিতে। সমসংখ্যক ম্যাচে বেঙ্গালুরু এফসির পয়েন্টও ৩৪। বেঙ্গালুরু এফসি ১১টিতে জিতেছে, ১টি ড্র, হার ৮টিতে। এটিকে মোহনবাগানের গোলপার্থক্য ৭, ২৪টি গোল করেছে, হজম করতে হয়েছে ১৭টি। বেঙ্গালুরু এফসি ২৭টি গোল করেছে, ২৩টি গোল হজম করেছে, ফলে গোলপার্থক্য ৪।

কাল কেরালা ব্লাস্টার্স এফসির খেলা রয়েছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। এই ম্যাচটি জিতলে কেরালার পয়েন্ট হবে ৩৪। কিন্তু গোলপার্থক্যে এটিকে মোহনবাগানকে পিছনে ফেলা সম্ভব নয়। কেরালা যদি বড় ব্যবধানে জয় ছিনিয়ে বেঙ্গালুরু এফসির গোলপার্থক্যকে টপকাতেও পারে, তাহলেও প্লে-অফে বেঙ্গালুরু বনাম কেরালা ম্যাচই হবে। সেই ম্য়াচটি হবে ২ মার্চ। তার পরের দিন অর্থাৎ মার্চের ৩ তারিখ বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান খেলবে ছয়ে থাকা ওডিশা এফসির বিরুদ্ধে। ওডিশা ২০ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে।

এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো আজকের ম্যাচের পর বলেন, দলের জয় কিংবা প্লে-অফ ঘরের মাঠে খেলতে পারব ভেবে খুশি। তবে আত্মতুষ্টির জায়গা নেই। নক আউট ম্যাচ অন্যরকম সব সময়ই। আরও কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে। ঝুঁকিও নেব, তা কখনও দলের জয়ে সুবিধা করে দিতে পারে, আবার নাও করতে পারে। নক আউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলার ফয়সালা না হলে তা অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যেতে পারে। সেইমতো আগামী কয়েক দিনে রণকৌশল সাজাব। তবে নক আউটে ভাগ্যকেও সঙ্গে চাইছেন ফেরান্দো। স্বস্তির খবর, কার্ড সমস্যা কাটিয়ে পরের ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে নামতে পারবেন ব্র্যান্ডন হ্যামিল। কার্ল ম্যাকহিউয়ের চোটও অনেকটাই সেরেছে বলে জানান ফেরান্দো। ম্যাকহিউ পরের ম্যাচে খেলতে পারবেন। হুগো বুমোস, ফেডেরিকো গ্যায়েগোদেরও প্রশংসা করেছেন ফেরান্দো। সেরা একাদশই নামাবেন। এবারের আইএসএলে ওডিশা এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের প্রথম সাক্ষাৎ ড্র হয়েছিল। তবে ফিরতি ম্যাচে ঘরের মাঠে দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোলে ওডিশা-বধ সারে সবুজ মেরুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+