Asia Cup 2023: ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীত, এশিয়া কাপের দলে সুযোগ না সমাজ মাধ্যমে বিশেষ বার্তা চাহালের
একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে নজর কেড়ে নিয়েছিল কুলচা জুটি। কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহাল। কিন্তু বিগত কয়েকটি টুর্নামেন্ট থেকেই এই জুটি ব্রাত্য হতে শুরু করে ভারতীয় দলে। সম্প্রতি ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের সিরিজে সুযোগ পেয়েছিলেন কুলদীপ-চাহাল জুটি।তবে এশিয়া কাপের দলে কুলদীপ আছেন। তবে সুযোগ পাননি চাহাল।
এশিয়া কাপের দলে বাদ পড়েই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেন চাহাল। টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনও রকম বিস্ফোরক মন্তব্য করেনি। আকারে ইঙ্গিতে নিজের বক্তব্য তুলে ধরেছেন চাহাল।

এশিয়া কাপের দল ঘোষণার পর সমাজ মাধ্যমে দুটো ইমোজি পোস্ট করেছেন চাহাল। একটি ইমোজিতে দেখা যাচ্ছে মেঘে ঢাকা সূর্য। তীর চিহ্ন দিয়ে আর একটি ঝলমলে সূর্যের ইমোজি দিয়েছেন। লেগস্পিনারের এই ব্যাখ্যা ধরলে, মেঘ কেটে গিয়ে আবার গনগনে সূর্য উঠবে।
চাহালের পোস্টের ব্যাখ্যা হতে পারে এশিয়া কাপের টিম থেকে বাদ পড়েছেন ঠিকই, তিনি আবার ফিরবেন। আবার সাফল্য পাবেন। আবার সেরার আসনে বসবেন। ভারতীয় দলের স্পিনারের এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই পড়ে গিয়েছে।
⛅️——> 🌞
— Yuzvendra Chahal (@yuzi_chahal) August 21, 2023
এশিয়া কাপের স্কোয়াডে যুজবেন্দ্র চাহাল না থাকার কারণে একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংবাদিক সম্মেলন চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর অশ্বিন এবং চাহাল সম্পর্কিত যাবতীয় প্রশ্নের জবাব দিলেন।
আগরকর বলছেন, 'চাহালকে নিয়েও একই কথা বলব। মাঝে মধ্যে দলের কম্বিনেশনের কথাও ভাবতে হয়। কুলদীপ এখন ওর চেয়ে একটু এগিয়ে। দুজন রিস্টস্পিনার একসঙ্গে রাখা যায় না। অক্ষর পটেলও রয়েছে।'

এই প্রসঙ্গে অধিনায়ক রোহিতের বক্তব্য, 'আমাদের আট-নয়তে ব্যাটিং বিকল্পের কথা ভাবতে হবে। অক্ষর ব্যাট হাতে ভালো রান করেছে। একজন বাঁ-হাতিকে ব্যাটিংয়ে অর্ডারে পেলে গভীরতা বাড়ে। আমরা অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ও চাহালের কথা ভেবেছিলাম। তাদের নেওয়া যায়নি। কারণ একজন সিমারকেও আমরা বাদ দিতে পারব না। অনেকেই দীর্ঘ সময় পর দলে ফিরেছে। কারোর জন্যই দরজা বন্ধ হয়নি।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications