মেসি ইতিহাস ছোঁবেন রাত পোহালেই! কোপায় প্যারাগুয়ের ম্যাচের আগে নজরে পরিসংখ্যান
মেসি আর ইতিহাসে এগিয়ে আর্জেন্তিনা! কোপায় প্যারাগুয়ের ম্যাচের আগে নজরে পরিসংখ্যান
দেশের হয়ে আজ পর্যন্ত কোনও ট্রফি ছুঁতে পারেননি লিওনেল মেসি। বিশ্বকাপের দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছে তাঁকে। নিদেনপক্ষে কোপা আমেরিকাও তাঁর ভাগ্যে জোটেনি। তাই এবার কোপায় ইতিহাস গড়তে চাইছেন মেসি। সোমবারের রাত শেষে মঙ্গলবার ভোরে নামছেন ইতিহাসের ম্যাচে। আড়াই দশক পর কোপা ঘরে তুলে হৃত সম্মান পুনরুদ্ধার করতে চান তিনি। উরুগুয়ের পর এবার লক্ষ্য প্যারাগুয়ে-বধ।

ইতিহাসের ম্যাচে মেসি, স্মরণীয় জয়ই লক্ষ্য
সোমবার রাত পেরিয়ে মঙ্গলবার ভোটে প্যারাগুয়ের বিপক্ষে নামবেন মেসিরা। এই ম্যাচ ইতিহাসে পা দেবেন মেসি। মেসি আর্জেন্তিনার হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করবেন। এক্ষেত্রে তিনি জ্যাভিয়ের মাসচেরানোর ১৪৭ ম্যাচের রেকর্ড ভাঙবেন। আবার এই ম্যাচ জিতলেই কোপা আমেরিকা নক আউট পর্বে তাদের জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা। কোচ ও অধিনায়ক দুই লিওনেল এই ম্যাচে তাই কোনও ঝুঁকি না নিয়ে প্রথম একাদশে নামাতে চাইছেন ফর্মে থাকা প্লেয়ারদেরই।

নব্বইয়ের দশকে শেষবার চ্যাম্পিয়ন, তারপর শুধুই ব্যার্থতা
আর্জেন্তিনা ইতিপূর্বে দু-বার কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল। দু-বারই তাঁরা চিলির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়। কপাল-দোষে কোপা আমেরিকা পাওয়া থেকে বঞ্চিত হতে হয় লিওনেল মেসির আর্জেন্তিনাকে। সেই নব্বইয়ের দশকে শেষবার কোপা ঘরে তুলেছিল নীল-সাদা ব্রিগেড। তারপর থেকেই ব্যর্থতা পিছু ধাওয়া করছে নীল-সাদা ব্রিগেডকে।

এবার কোপার ট্রফিটা আমার চাই, বলছেন মেসি
লিওনেল মেসি এবার ব্রাজিলে কোপা আমেরিকা খেলতে পা দিয়েই ঘোষণা করে দিয়েছেন, এবার কোপার ট্রফিটা আমার চাই। সেই লক্ষ্যে চিলির বিরুদ্ধে মাঠে নেমে দলকে এগিয়ে দিলেও শেষরক্ষা হয়নি। চিলির সঙ্গে ড্র হয়েছে ম্যাচ। পরের ম্যাচে মেসির অ্যাসিস্টে উরুগুসের বিরুদ্ধে জয়সূচক গোল করে জয় এনে দেন রডরিগেজ।

মেসি আর ইতিহাসের ভরসায় বিশ্বব্যাপী নীল-সাদা সমর্থকরা
এবার গ্রুপে নিজেদের তিন নম্বর ম্যাচে মেসিরা নামছেন প্যারাগুয়ের বিরুদ্ধে। প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেলেই নকাউটে পৌঁছে যাবেন মেসিরা। এ ম্যাচে জয় ছিনিয়ে আনতে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনির বড় ভরসা লিওনেল মেসি। আর ইতিহাস। এর আগে ২২ ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে হারেনি আর্জেন্তিনা। তাই মেসির অদম্য মানসিকতায় জয় আসবে ধরেই নিয়েছেন আর্জেন্তিনার বিশ্বব্যাপী সমর্থকরা।

মেসির বাঁ-পায়ের জাদু কি কাপ এনে দেবে ২৮ বছর পর
আর্জেন্তিনার দল খাতায় কলমে দুর্দান্ত হলে, এখনও পর্যন্ত সেরকম পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। তাই সমর্থকরা আশায় বুক বাঁধছেন, আর্জেন্তিনা এবার ঝলসে উঠবে। মেসির বাঁ-পায়ের জাদু আবারও কাপ এনে দেবে ২৮ বছর পর। ইতিহাস গড়বে আর্জেন্তিনা। কোপার ইতিহাসে ঢুকে পড়বেন বিশ্ব ফুটবলের রাজপুত্র মেসি।

কে কতবার চ্যাম্পিয়ন, এক কদম দূরে মেসিরা
এখন পর্যন্ত সবথেকে বেশি কোপা জিতেছে উরুগুয়ে। তারা আর্জেন্তিনাকে বিট করে এগিয়ে যায় ২০১১ সালে। উরুগুয়ে জিতেছে ১৫ বার। আর আর্জেন্তিনা জিতেছে ১৪ বার। আর হতাশার এই যে আর্জেন্তিনা ১৪ বার রানার্স হয়েছে। সেখানে উরুগুয়ে রানার্স হয়েছে মাত্র ৬ বার। আর ব্রাজিল জিতেছে ৯ বার, ১১ বার রানার্স। ব্রাজিল ২০০০ সালের পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, উরুগুয়ে একবার, আর্জেন্তিনা একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি চারবার ফাইনালে উঠেও।












Click it and Unblock the Notifications